কলকাতা: ভারতের বিরুদ্ধে ম্যাচটি যদি ‘ভাইজান’ পাকিস্তান না খেলে, তার ধাক্কা যে শুধু পাকিস্তানের উপর পড়বে না—ভুগতে হতে পারে বাংলাদেশকেও। এই বাস্তবতা আঁচ করেই মরিয়া পদক্ষেপ নিল Bangladesh Cricket Board। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে লাহোরে পৌঁছে গিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট Aminul Islam Bulbul। সেখানে তিনি Pakistan Cricket Board-এর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে।
আগামী রবিবারের ভারত–পাক ম্যাচের ঠিক আগে বিসিবি প্রেসিডেন্টের এই আকস্মিক সফরকে ঘিরে ক্রিকেটমহলে জোর চর্চা—অনেকেরই মত, এই উদ্যোগে পুরো ছবিটাই বদলে যেতে পারে।
‘ভ্রাতৃসম’ সমর্থন, কিন্তু বাস্তব হিসাব আলাদা
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রস্তাবকে অন্যায় বলে আগেই সরব হয়েছিল পাকিস্তান। এমনকি শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে থাকার বার্তাও দিয়েছিল তারা। কিন্তু বাস্তবে সেই সিদ্ধান্তই এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের প্রভাবশালী সংবাদপত্র Prothom Alo-র প্রতিবেদনে জানা যায়, বিসিবির এক সিনিয়র ডিরেক্টর (নাম প্রকাশে অনিচ্ছুক) প্রকাশ্যে অসন্তোষ উগরে দিয়েছেন পাকিস্তানের এই অবস্থান নিয়ে। তাঁর বক্তব্য,
“ভারত–পাক ম্যাচ না হলে গোটা ক্রিকেটবিশ্বই আর্থিক ক্ষতির মুখে পড়বে। তার প্রভাব আমাদের উপরেও পড়বে। ম্যাচ না হলে International Cricket Council-এর লভ্যাংশ কমবে। সেখান থেকেই আমরা অর্থ পাই। সেই টাকা কমে গেলে আমাদের দেশের ক্রিকেট পরিকাঠামোয় বড় সমস্যা হবে।”
তিনি আরও বলেন, “কেনিয়া বা উগান্ডার মতো দেশ হয়তো আইসিসি থেকে দু’লক্ষ ডলার পেলেই খুশি হবে। কিন্তু বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে প্রাপ্য অর্থ কমে যাওয়া খুবই চিন্তার বিষয়।”
লাহোর সফরের তাৎপর্য
এই মন্তব্য প্রকাশ্যে আসার কয়েক দিনের মধ্যেই লাহোরে পৌঁছে যান আমিনুল ইসলাম বুলবুল। ইতিমধ্যেই জানা গিয়েছে, ভারত ম্যাচ বয়কট ইস্যুতে আইসিসির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে পাক বোর্ড। সেই বৈঠকের আগেই পাক বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন বিসিবি প্রেসিডেন্ট।
ক্রিকেটমহলের ধারণা, আইসিসির বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশ যে একে অপরের পাশে রয়েছে—এই বার্তাই তুলে ধরা হবে। তবে একইসঙ্গে বিসিবির তরফে স্পষ্ট করে জানানো হতে পারে, ভারত–পাক ম্যাচ না হলে আর্থিক ক্ষতির দায় বাংলাদেশ নিতে পারবে না।
এখন একটাই প্রশ্ন—লাহোরে পাক বোর্ডকে ঠিক কী বার্তা দেবেন বিসিবি প্রেসিডেন্ট? আর সেই বার্তায় কি আদৌ বদলাবে ভারত–পাক ম্যাচ ঘিরে তৈরি হওয়া নাটকীয় পরিস্থিতি? উত্তর মিলবে খুব শিগগিরই।
বিষয় : India Pakistan Bangladesh

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন