Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মাঝ আকাশে বিপত্তি, প্রশিক্ষণরত প্রাইভেট বিমান ভেঙে পড়ল খোলা জমিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মাঝ আকাশে বিপত্তি, প্রশিক্ষণরত প্রাইভেট বিমান ভেঙে পড়ল খোলা জমিতে

বিজয়পুরা: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশে আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় টালমাটাল হয়ে পড়ে একটি প্রাইভেট বিমান। শেষ পর্যন্ত উল্টো হয়ে খোলা চাষের জমিতে আছড়ে পড়ে দুই আসন বিশিষ্ট বিমানটি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের Vijayapura জেলার বাবালেশ্বর তালুকের ম্যাঙ্গালুরু গ্রামে।


রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশেই বিমানের নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। বিপদ আঁচ করে পাইলট ও তাঁর সঙ্গে থাকা প্রশিক্ষণার্থী প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন। কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাটিতে সজোরে আছড়ে পড়ে এবং তিনটি টুকরো হয়ে যায়।

দুর্ঘটনায় দু’জনই আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, দু’জনই বর্তমানে বিপন্মুক্ত। জানা গিয়েছে, বিমানটি কালাবুর্গি থেকে বেলগাভির উদ্দেশে যাচ্ছিল।


দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের সামনের অংশ সম্পূর্ণ ছিন্নভিন্ন। বিমানটি Red Bird Aviation সংস্থার। প্রাথমিক তদন্তে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত মিলেছে। পাইলট প্রশিক্ষণ দিচ্ছিলেন—সেই সময়ই বিপত্তি ঘটে বলে সূত্রের খবর।

ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মাঝ আকাশে বিপত্তি, প্রশিক্ষণরত প্রাইভেট বিমান ভেঙে পড়ল খোলা জমিতে

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিজয়পুরা: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশে আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় টালমাটাল হয়ে পড়ে একটি প্রাইভেট বিমান। শেষ পর্যন্ত উল্টো হয়ে খোলা চাষের জমিতে আছড়ে পড়ে দুই আসন বিশিষ্ট বিমানটি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের Vijayapura জেলার বাবালেশ্বর তালুকের ম্যাঙ্গালুরু গ্রামে।রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশেই বিমানের নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। বিপদ আঁচ করে পাইলট ও তাঁর সঙ্গে থাকা প্রশিক্ষণার্থী প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন। কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাটিতে সজোরে আছড়ে পড়ে এবং তিনটি টুকরো হয়ে যায়।দুর্ঘটনায় দু’জনই আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, দু’জনই বর্তমানে বিপন্মুক্ত। জানা গিয়েছে, বিমানটি কালাবুর্গি থেকে বেলগাভির উদ্দেশে যাচ্ছিল।দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের সামনের অংশ সম্পূর্ণ ছিন্নভিন্ন। বিমানটি Red Bird Aviation সংস্থার। প্রাথমিক তদন্তে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত মিলেছে। পাইলট প্রশিক্ষণ দিচ্ছিলেন—সেই সময়ই বিপত্তি ঘটে বলে সূত্রের খবর।ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার