Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘের সহযোগিতা চাইল ইউনুস

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘের সহযোগিতা চাইল ইউনুস

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র Shahid Sharif Osman Hadi-এর হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা চাইল ইউনুসের সরকার। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহায়তা কামনা করা হয়েছে বলে জানানো হয়েছে।


রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর Office of the United Nations High Commissioner for Human Rights (ওএইচসিএইচআর)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) পাঠিয়েছে।

ওই নোটে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ মিশনের তরফে জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।


এ বিষয়ে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জুলাই প্রেক্ষাপটে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ের সহায়তা চাওয়ার পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ও মানবাধিকার বিশেষজ্ঞরা।

বিষয় : Sharif Usman Hadi Bangladesh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘের সহযোগিতা চাইল ইউনুস

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র Shahid Sharif Osman Hadi-এর হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা চাইল ইউনুসের সরকার। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহায়তা কামনা করা হয়েছে বলে জানানো হয়েছে।রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর Office of the United Nations High Commissioner for Human Rights (ওএইচসিএইচআর)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) পাঠিয়েছে।ওই নোটে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।জেনেভাস্থ বাংলাদেশ মিশনের তরফে জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।এ বিষয়ে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।উল্লেখ্য, জুলাই প্রেক্ষাপটে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ের সহায়তা চাওয়ার পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ও মানবাধিকার বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার