Hidden Stories (বাংলা)
সর্বশেষ

"ত্রুটিহীন ভোটার তালিকা গড়েই হবে ভোট", সিউড়ি থেকে রাজ্য সরকারকে তোপ শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
"ত্রুটিহীন ভোটার তালিকা গড়েই হবে ভোট", সিউড়ি থেকে রাজ্য সরকারকে তোপ শুভেন্দুর

সিউড়ি: রাজ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ত্রুটিহীন ভোটার তালিকার দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সিউড়িতে এক রাজনৈতিক কর্মসূচি থেকে তিনি অভিযোগ করেন, ভোটার তালিকায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে রাজ্য সরকার কোনোভাবেই সহযোগিতা করছে না। তাঁর দাবি, নির্বাচন কমিশন নিজস্ব পদ্ধতিতেই নির্ভুল তালিকা প্রকাশ করে বাংলায় বিধানসভা নির্বাচন সম্পন্ন করবে।


শুভেন্দু অধিকারী এদিন সিউড়িতে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য রাজ্য সরকারের যে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের কাজ এখনও অসম্পূর্ণ পড়ে রয়েছে। শাসক দলের মদতে ভোটার তালিকায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলনেতা।


রাজ্য সরকার সহযোগিতা না করলেও, নির্বাচন কমিশনের সক্রিয়তায় তাঁর আস্থা রয়েছে বলে জানান শুভেন্দু। তিনি স্পষ্ট করে দেন যে, কমিশন নির্ধারিত নিয়ম মেনেই তালিকা সংশোধনের কাজ শেষ করবে। বিরোধী দলনেতার কথায়, "ত্রুটিহীন ভোটার তালিকা বিজেপি-র অন্যতম প্রধান লক্ষ্য। রাজ্য সরকার সহায়তা না করলেও নির্বাচন কমিশন নিজের নিয়মেই সঠিক তালিকা প্রকাশ করবে এবং সেই তালিকার ভিত্তিতেই ভোট হবে।"


নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি যে অত্যন্ত সংবেদনশীল, শুভেন্দুর এদিনের বক্তব্যে তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। তাঁর মতে, ভুয়ো ভোটার বাদ দেওয়া এবং যোগ্য নাগরিকদের নাম তালিকায় তোলাই এখন বিজেপির অন্যতম বড় চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


"ত্রুটিহীন ভোটার তালিকা গড়েই হবে ভোট", সিউড়ি থেকে রাজ্য সরকারকে তোপ শুভেন্দুর

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সিউড়ি: রাজ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ত্রুটিহীন ভোটার তালিকার দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সিউড়িতে এক রাজনৈতিক কর্মসূচি থেকে তিনি অভিযোগ করেন, ভোটার তালিকায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে রাজ্য সরকার কোনোভাবেই সহযোগিতা করছে না। তাঁর দাবি, নির্বাচন কমিশন নিজস্ব পদ্ধতিতেই নির্ভুল তালিকা প্রকাশ করে বাংলায় বিধানসভা নির্বাচন সম্পন্ন করবে।শুভেন্দু অধিকারী এদিন সিউড়িতে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য রাজ্য সরকারের যে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের কাজ এখনও অসম্পূর্ণ পড়ে রয়েছে। শাসক দলের মদতে ভোটার তালিকায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলনেতা।রাজ্য সরকার সহযোগিতা না করলেও, নির্বাচন কমিশনের সক্রিয়তায় তাঁর আস্থা রয়েছে বলে জানান শুভেন্দু। তিনি স্পষ্ট করে দেন যে, কমিশন নির্ধারিত নিয়ম মেনেই তালিকা সংশোধনের কাজ শেষ করবে। বিরোধী দলনেতার কথায়, "ত্রুটিহীন ভোটার তালিকা বিজেপি-র অন্যতম প্রধান লক্ষ্য। রাজ্য সরকার সহায়তা না করলেও নির্বাচন কমিশন নিজের নিয়মেই সঠিক তালিকা প্রকাশ করবে এবং সেই তালিকার ভিত্তিতেই ভোট হবে।"নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি যে অত্যন্ত সংবেদনশীল, শুভেন্দুর এদিনের বক্তব্যে তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। তাঁর মতে, ভুয়ো ভোটার বাদ দেওয়া এবং যোগ্য নাগরিকদের নাম তালিকায় তোলাই এখন বিজেপির অন্যতম বড় চ্যালেঞ্জ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার