Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১৫ ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে পুলিশে বদলির প্রক্রিয়া, রাজ্যকে ডেডলাইন দিয়ে কড়া চিঠি কমিশনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে পুলিশে বদলির প্রক্রিয়া, রাজ্যকে ডেডলাইন দিয়ে কড়া চিঠি কমিশনের

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে তুলেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবার পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে কড়া পদক্ষেপ করল তারা। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের সমস্ত বদলি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে নির্দিষ্ট ডেডলাইন দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে পাঠানো এই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই বদলি প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন কমিশনকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ বা শংসাপত্র জমা দিতে হবে। মূলত, বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রশাসনিক স্তরে এই রদবদল সেরে ফেলতে চাইছে কমিশন।


সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফরে আসার সম্ভাবনা রয়েছে। কমিশনের কর্তারা রাজ্যে এসে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন। তার আগেই পুলিশের এই রদবদল সেরে ফেলার নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


গত শুক্রবারই বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (DG) পীযূষ পাণ্ডে সহ শীর্ষকর্তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে বিভিন্ন জেলার পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা দ্রুত নির্বাচনের প্রস্তুতি শুরু করেন। বৈঠকে জানানো হয়েছে, যে কোনও সময় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে পারে। তাই কোনও খামতি রাখা চলবে না।


সাধারণত নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী, যে সমস্ত পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট সময় ধরে একই জায়গায় কর্মরত রয়েছেন বা যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে, তাঁদের বদলি করা হয়। এই কাজ সম্পন্ন করতে এবার ১৫ ফেব্রুয়ারির সময়সীমা বেঁধে দিয়ে কমিশন প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার বার্তাই দিল।

বিষয় : Kolkata STATE GOVERMENT BIDHANSOBHA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


১৫ ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে পুলিশে বদলির প্রক্রিয়া, রাজ্যকে ডেডলাইন দিয়ে কড়া চিঠি কমিশনের

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে তুলেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবার পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে কড়া পদক্ষেপ করল তারা। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের সমস্ত বদলি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে নির্দিষ্ট ডেডলাইন দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে পাঠানো এই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই বদলি প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন কমিশনকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ বা শংসাপত্র জমা দিতে হবে। মূলত, বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রশাসনিক স্তরে এই রদবদল সেরে ফেলতে চাইছে কমিশন।সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফরে আসার সম্ভাবনা রয়েছে। কমিশনের কর্তারা রাজ্যে এসে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন। তার আগেই পুলিশের এই রদবদল সেরে ফেলার নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।গত শুক্রবারই বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (DG) পীযূষ পাণ্ডে সহ শীর্ষকর্তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে বিভিন্ন জেলার পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা দ্রুত নির্বাচনের প্রস্তুতি শুরু করেন। বৈঠকে জানানো হয়েছে, যে কোনও সময় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে পারে। তাই কোনও খামতি রাখা চলবে না।সাধারণত নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী, যে সমস্ত পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট সময় ধরে একই জায়গায় কর্মরত রয়েছেন বা যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে, তাঁদের বদলি করা হয়। এই কাজ সম্পন্ন করতে এবার ১৫ ফেব্রুয়ারির সময়সীমা বেঁধে দিয়ে কমিশন প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার বার্তাই দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার