Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজনীতিতে নামছেন অরিজিৎ সিং?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
রাজনীতিতে নামছেন অরিজিৎ সিং?

কলকাতা: প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে জল্পনার শেষ নেই। কেন হঠাৎ করে জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন এমন সিদ্ধান্ত—তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অরিজিৎ সিং। আর সেই নীরবতাকেই হাতিয়ার করে একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে।


সবচেয়ে চর্চিত গুঞ্জন—অরিজিৎ নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন! ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই তিনি নাকি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন—এমন দাবিও ঘুরে বেড়াচ্ছিল। কোথাও আবার বলা হচ্ছিল, তিনি কোনও দলে না গিয়ে নিজেই নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

এই জল্পনার সূত্রপাত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে। সেখানে দাবি করা হয়, গায়কের ঘনিষ্ঠ মহল থেকেই নাকি এই খবর ছড়িয়েছে। আর সেখান থেকেই শুরু হয়—অরিজিৎ সিং ও বিজেপি-কে ঘিরে নানা সমীকরণ।

এমনকি, আগামী নির্বাচনে অরিজিৎ নিজে প্রার্থী হতে পারেন—এই কথাও ছড়িয়ে পড়ে দাবানলের মতো।

এতদিন এই সব নিয়েই চুপ ছিলেন গায়ক। তবে এবার জল্পনার জল ঢালতে নিজেই মুখ খুললেন অরিজিৎ। তাঁর এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে—যদিও সেটি এখনও ‘ভেরিফায়েড’ নয়—অনুরাগীদের প্রশ্নের উত্তরে স্পষ্ট বার্তা দেন তিনি।


এক ভক্ত প্রশ্ন করেন, “দাদা, আপনি কি সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন?”

জবাবে অরিজিৎ পরপর দু’টি পোস্টে লেখেন— “লোকের কাজই শুধু খবর বানানো!”

এবং “আরে না রে বাবা, লোক যা ইচ্ছে তাই বলে যাচ্ছে…”

যদিও ওই এক্স হ্যান্ডেল ভেরিফায়েড নয়, তবু এই মন্তব্যের স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। তাতেই অনেকটাই স্পষ্ট—রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনাকে ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন গায়ক।

সব মিলিয়ে, প্লেব্যাক থেকে সরে যাওয়ার প্রকৃত কারণ যেমন এখনও অজানা, তেমনই রাজনীতিতে নাম লেখানো নিয়েও আপাতত ইতি টানলেন অরিজিৎ নিজেই। তবে তিনি চুপ থাকলেই যে তাঁকে ঘিরে জল্পনা থামবে—সে আশা বোধহয় করাই বৃথা।

বিষয় : India Arijith Shing

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রাজনীতিতে নামছেন অরিজিৎ সিং?

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে জল্পনার শেষ নেই। কেন হঠাৎ করে জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন এমন সিদ্ধান্ত—তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অরিজিৎ সিং। আর সেই নীরবতাকেই হাতিয়ার করে একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে।সবচেয়ে চর্চিত গুঞ্জন—অরিজিৎ নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন! ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই তিনি নাকি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন—এমন দাবিও ঘুরে বেড়াচ্ছিল। কোথাও আবার বলা হচ্ছিল, তিনি কোনও দলে না গিয়ে নিজেই নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন।এই জল্পনার সূত্রপাত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে। সেখানে দাবি করা হয়, গায়কের ঘনিষ্ঠ মহল থেকেই নাকি এই খবর ছড়িয়েছে। আর সেখান থেকেই শুরু হয়—অরিজিৎ সিং ও বিজেপি-কে ঘিরে নানা সমীকরণ।এমনকি, আগামী নির্বাচনে অরিজিৎ নিজে প্রার্থী হতে পারেন—এই কথাও ছড়িয়ে পড়ে দাবানলের মতো।এতদিন এই সব নিয়েই চুপ ছিলেন গায়ক। তবে এবার জল্পনার জল ঢালতে নিজেই মুখ খুললেন অরিজিৎ। তাঁর এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে—যদিও সেটি এখনও ‘ভেরিফায়েড’ নয়—অনুরাগীদের প্রশ্নের উত্তরে স্পষ্ট বার্তা দেন তিনি।এক ভক্ত প্রশ্ন করেন, “দাদা, আপনি কি সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন?”জবাবে অরিজিৎ পরপর দু’টি পোস্টে লেখেন— “লোকের কাজই শুধু খবর বানানো!”এবং “আরে না রে বাবা, লোক যা ইচ্ছে তাই বলে যাচ্ছে…”যদিও ওই এক্স হ্যান্ডেল ভেরিফায়েড নয়, তবু এই মন্তব্যের স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। তাতেই অনেকটাই স্পষ্ট—রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনাকে ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন গায়ক।সব মিলিয়ে, প্লেব্যাক থেকে সরে যাওয়ার প্রকৃত কারণ যেমন এখনও অজানা, তেমনই রাজনীতিতে নাম লেখানো নিয়েও আপাতত ইতি টানলেন অরিজিৎ নিজেই। তবে তিনি চুপ থাকলেই যে তাঁকে ঘিরে জল্পনা থামবে—সে আশা বোধহয় করাই বৃথা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার