Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মায়ের সামনেই প্রাণ গেল ৭ বছরের সন্তানের, মৃত্যুমিছিল কি থামবে না জাতীয় সড়কে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
মায়ের সামনেই প্রাণ গেল ৭ বছরের সন্তানের, মৃত্যুমিছিল কি থামবে না জাতীয় সড়কে?

সামসেরগঞ্জ: আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাওয়া আর হলো না। এক নিমেষে আনন্দ বদলে গেল বিষাদে। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার আকুড়া মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৭ বছরের এক শিশুর। গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা ও আরেক সন্তান।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত শিশুর নাম ইমতিয়াজ আহমেদ ওরফে রীহান (৭)। জখম মায়ের নাম পলি খাতুন এবং অন্য সন্তানের নাম রিয়াজ শেখ। তাঁদের বাড়ি সামসেরগঞ্জের নতুন মালঞ্চা এলাকায়। এদিন পলি বিবি তাঁর দুই সন্তানকে নিয়ে ফারাক্কার মহাদেবনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে আকুড়া মোড়ে জাতীয় সড়ক পার হওয়ার জন্য তাঁরা অপেক্ষা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। বাসটির আড়াল থেকে পলি বিবি দুই সন্তানকে নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই সামসেরগঞ্জের ডাকবাংলার দিক থেকে আসা একটি দ্রুত গতির চার চাকা গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মারে। ছিটকে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়েন মা ও দুই শিশু।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছোট ইমতিয়াজকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রথমে জঙ্গিপুর এবং পরে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

দুর্ঘটনার পরই ঘাতক গাড়িটি দ্রুত গতিতে ফারাক্কার দিকে পালিয়ে যায়। পরিবারের দাবি, একটি অ্যাম্বুলেন্স তাঁদের ধাক্কা মেরেছে। তবে পুলিশ নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করেনি। সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, এলাকাটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাতে ঘাতক গাড়ি ও চালককে দ্রুত শনাক্ত করা যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে।


এক লহমায় একটি সাজানো গোছানো পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া। এই ঘটনায় জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও দ্রুত গতির গাড়ি নিয়ে স্থানীয় মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মায়ের সামনেই প্রাণ গেল ৭ বছরের সন্তানের, মৃত্যুমিছিল কি থামবে না জাতীয় সড়কে?

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সামসেরগঞ্জ: আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাওয়া আর হলো না। এক নিমেষে আনন্দ বদলে গেল বিষাদে। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার আকুড়া মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৭ বছরের এক শিশুর। গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা ও আরেক সন্তান।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত শিশুর নাম ইমতিয়াজ আহমেদ ওরফে রীহান (৭)। জখম মায়ের নাম পলি খাতুন এবং অন্য সন্তানের নাম রিয়াজ শেখ। তাঁদের বাড়ি সামসেরগঞ্জের নতুন মালঞ্চা এলাকায়। এদিন পলি বিবি তাঁর দুই সন্তানকে নিয়ে ফারাক্কার মহাদেবনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে আকুড়া মোড়ে জাতীয় সড়ক পার হওয়ার জন্য তাঁরা অপেক্ষা করছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। বাসটির আড়াল থেকে পলি বিবি দুই সন্তানকে নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই সামসেরগঞ্জের ডাকবাংলার দিক থেকে আসা একটি দ্রুত গতির চার চাকা গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মারে। ছিটকে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়েন মা ও দুই শিশু।স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছোট ইমতিয়াজকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রথমে জঙ্গিপুর এবং পরে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।দুর্ঘটনার পরই ঘাতক গাড়িটি দ্রুত গতিতে ফারাক্কার দিকে পালিয়ে যায়। পরিবারের দাবি, একটি অ্যাম্বুলেন্স তাঁদের ধাক্কা মেরেছে। তবে পুলিশ নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করেনি। সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, এলাকাটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাতে ঘাতক গাড়ি ও চালককে দ্রুত শনাক্ত করা যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে।এক লহমায় একটি সাজানো গোছানো পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া। এই ঘটনায় জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও দ্রুত গতির গাড়ি নিয়ে স্থানীয় মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার