Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্পষ্ট বার্তা সৌরভের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্পষ্ট বার্তা সৌরভের

কলকাতা: ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেটীয় লড়াই সবসময়ই অন্য মাত্রার। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট এবং আসন্ন টুর্নামেন্ট নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।


ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক স্তরে নানা চাপানউতোর চললেও, সৌরভের মতে খেলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক নয়। তিনি বলেন, "সরকার বা প্রশাসনিক স্তরে কী কথা হচ্ছে বা কেন হচ্ছে, সেটা আমার জানার বিষয় নয়। তবে খেলা হওয়াটা সবসময়ই ভালো। কারণ স্পোর্টস এবং পলিটিক্স একেবারেই আলাদা জিনিস।"


বিগত কয়েক বছরে ভারত-পাকিস্তান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা রয়েছে, তা স্বীকার করেও সৌরভ বলেন, "ভারত ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ উপহার দেয়। তবে গত কয়েক বছরে আগের মতো সেই হাড্ডাহাড্ডি লড়াই (Competition) খুব একটা দেখা যাচ্ছে না। আমরা আশা করব পাকিস্তান এবার ভালো খেলবে, কারণ ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে হলে সেরা পারফরম্যান্স দিতেই হবে।"


এছাড়া ইডেন গার্ডেন্সের পিচ এবং সুজন মুখোপাধ্যায়ের কাজেরও প্রশংসা শোনা যায় তাঁর গলায়। সব মিলিয়ে সৌরভের এই মন্তব্য ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

বিষয় : ICCT20 Sourav Ganguly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্পষ্ট বার্তা সৌরভের

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেটীয় লড়াই সবসময়ই অন্য মাত্রার। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট এবং আসন্ন টুর্নামেন্ট নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক স্তরে নানা চাপানউতোর চললেও, সৌরভের মতে খেলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক নয়। তিনি বলেন, "সরকার বা প্রশাসনিক স্তরে কী কথা হচ্ছে বা কেন হচ্ছে, সেটা আমার জানার বিষয় নয়। তবে খেলা হওয়াটা সবসময়ই ভালো। কারণ স্পোর্টস এবং পলিটিক্স একেবারেই আলাদা জিনিস।"বিগত কয়েক বছরে ভারত-পাকিস্তান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা রয়েছে, তা স্বীকার করেও সৌরভ বলেন, "ভারত ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ উপহার দেয়। তবে গত কয়েক বছরে আগের মতো সেই হাড্ডাহাড্ডি লড়াই (Competition) খুব একটা দেখা যাচ্ছে না। আমরা আশা করব পাকিস্তান এবার ভালো খেলবে, কারণ ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে হলে সেরা পারফরম্যান্স দিতেই হবে।"এছাড়া ইডেন গার্ডেন্সের পিচ এবং সুজন মুখোপাধ্যায়ের কাজেরও প্রশংসা শোনা যায় তাঁর গলায়। সব মিলিয়ে সৌরভের এই মন্তব্য ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার