Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দুর্ঘটনা না কি চরম গাফিলতি? মঙ্গলা হাটে দুই শ্রমিকের মর্মান্তিক পরিণতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
দুর্ঘটনা না কি চরম গাফিলতি? মঙ্গলা হাটে দুই শ্রমিকের মর্মান্তিক পরিণতি

হাওড়া: ব্যস্ত মঙ্গলা হাটের দিনেই রক্ত ঝরল হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে। বহুতলের ১১ তলা থেকে ছিঁটকে আসা লোহার রডের আঘাতে মর্মান্তিক মৃত্যু হলো দুই শ্রমিকের। এই ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা এবং নির্মাণকারী সংস্থার চরম গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত দুই ব্যক্তির নাম ইরফান এবং জখন। তাঁরা দুজনেই পেশায় শ্রমিক। আজ মঙ্গলবার মঙ্গলা হাটের কাজের চাপ থাকায় ভোরেই তাঁরা এলাকায় পৌঁছেছিলেন। হাওড়া ট্রেড সেন্টারের নিচে যখন তাঁরা কাজের অপেক্ষা করছিলেন, তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। আকাশছোঁয়া ওই বহুতলের এগারো তলা থেকে আচমকা একটি বিশালাকার লোহার রড সরাসরি তাঁদের মাথায় এসে পড়ে।


রডের আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই শ্রমিক। উপস্থিত সহকর্মী ও ব্যবসায়ীরা দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মঙ্গলা হাটের মতো জনবহুল এলাকায় এমন ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ভয়াবহ দুর্ঘটনা হাওড়া ট্রেড সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে, এত উঁচুতে কাজ চলাকালীন কেন নিচে কোনো জাল বা নিরাপত্তা বেষ্টনী (Safety Net) ব্যবহার করা হয়নি? জনবহুল মঙ্গলা হাটের দিনে যখন নিচে হাজার হাজার মানুষের আনাগোনা, তখন কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কীভাবে কাজ চলছিল?

নিরাপত্তা বিধির তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাওয়াই কি এই দুই শ্রমিকের প্রাণ কাড়ল?


সহকর্মীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন মঙ্গলা হাটের শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।

বিষয় : LABOURDEATH HOWRAH

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


দুর্ঘটনা না কি চরম গাফিলতি? মঙ্গলা হাটে দুই শ্রমিকের মর্মান্তিক পরিণতি

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
হাওড়া: ব্যস্ত মঙ্গলা হাটের দিনেই রক্ত ঝরল হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে। বহুতলের ১১ তলা থেকে ছিঁটকে আসা লোহার রডের আঘাতে মর্মান্তিক মৃত্যু হলো দুই শ্রমিকের। এই ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা এবং নির্মাণকারী সংস্থার চরম গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত দুই ব্যক্তির নাম ইরফান এবং জখন। তাঁরা দুজনেই পেশায় শ্রমিক। আজ মঙ্গলবার মঙ্গলা হাটের কাজের চাপ থাকায় ভোরেই তাঁরা এলাকায় পৌঁছেছিলেন। হাওড়া ট্রেড সেন্টারের নিচে যখন তাঁরা কাজের অপেক্ষা করছিলেন, তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। আকাশছোঁয়া ওই বহুতলের এগারো তলা থেকে আচমকা একটি বিশালাকার লোহার রড সরাসরি তাঁদের মাথায় এসে পড়ে।রডের আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই শ্রমিক। উপস্থিত সহকর্মী ও ব্যবসায়ীরা দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মঙ্গলা হাটের মতো জনবহুল এলাকায় এমন ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই ভয়াবহ দুর্ঘটনা হাওড়া ট্রেড সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে, এত উঁচুতে কাজ চলাকালীন কেন নিচে কোনো জাল বা নিরাপত্তা বেষ্টনী (Safety Net) ব্যবহার করা হয়নি? জনবহুল মঙ্গলা হাটের দিনে যখন নিচে হাজার হাজার মানুষের আনাগোনা, তখন কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কীভাবে কাজ চলছিল?নিরাপত্তা বিধির তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাওয়াই কি এই দুই শ্রমিকের প্রাণ কাড়ল?সহকর্মীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন মঙ্গলা হাটের শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার