Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে!মাছের আরতে হামলা-অগ্নিসংযোগ, রণক্ষেত্র কিষাণ মান্ডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে!মাছের আরতে হামলা-অগ্নিসংযোগ, রণক্ষেত্র কিষাণ মান্ডি

বোলপুর: ফের তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের বোলপুর। শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে মঙ্গলবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিধায়ক অনুগামী ও কোর কমিটির সদস্যের অনুগামীদের এই লড়াই সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ ও দমকল বাহিনীকে।



বীরভূমের রাজনীতির অলিন্দে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার অনুগামী নেতা বাবু দাস এবং জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের ‘ঠান্ডা লড়াই’ দীর্ঘদিনের। স্থানীয় সূত্রের খবর, সেই বিবাদই মঙ্গলবার রাতে চরম আকার ধারণ করে। অভিযোগ, সুদীপ্ত ঘোষের অনুগামীরা শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে বাবু দাসের মাছের আরতে অতর্কিতে হামলা চালায়।


রাত সাড়ে দশটার পর এই হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শী ও আরত কর্মী ঈশ্বর বাগদির বয়ান অনুযায়ী, একদল দুষ্কৃতী আরতে ঢুকে ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে। আরতে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন।


এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে। তবে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি নিয়ে বাবু দাস কিংবা সুদীপ্ত ঘোষ—উভয় পক্ষই আপাতত সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। শান্তিনিকেতন থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

বিষয় : Bolpur WESTBENGAKTMC POLITICAL CHAOS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে!মাছের আরতে হামলা-অগ্নিসংযোগ, রণক্ষেত্র কিষাণ মান্ডি

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বোলপুর: ফের তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের বোলপুর। শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে মঙ্গলবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিধায়ক অনুগামী ও কোর কমিটির সদস্যের অনুগামীদের এই লড়াই সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ ও দমকল বাহিনীকে।বীরভূমের রাজনীতির অলিন্দে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার অনুগামী নেতা বাবু দাস এবং জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের ‘ঠান্ডা লড়াই’ দীর্ঘদিনের। স্থানীয় সূত্রের খবর, সেই বিবাদই মঙ্গলবার রাতে চরম আকার ধারণ করে। অভিযোগ, সুদীপ্ত ঘোষের অনুগামীরা শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে বাবু দাসের মাছের আরতে অতর্কিতে হামলা চালায়।রাত সাড়ে দশটার পর এই হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শী ও আরত কর্মী ঈশ্বর বাগদির বয়ান অনুযায়ী, একদল দুষ্কৃতী আরতে ঢুকে ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে। আরতে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন।এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে। তবে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি নিয়ে বাবু দাস কিংবা সুদীপ্ত ঘোষ—উভয় পক্ষই আপাতত সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। শান্তিনিকেতন থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার