Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মাধ্যমিকের শেষ দিনে ব্যাগে 'আগ্নেয়াস্ত্র' নিয়ে পরীক্ষার হলে ছাত্র!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
মাধ্যমিকের শেষ দিনে ব্যাগে 'আগ্নেয়াস্ত্র' নিয়ে পরীক্ষার হলে ছাত্র!

বর্ধমান: মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল বুধবার। কিন্তু, পরীক্ষা শুরুর আগেই পূর্ব বর্ধমানের একটি স্কুলে যা ঘটল, তাতে কার্যত হুলস্থুল পড়ে গেল শিক্ষক থেকে পুলিশ মহলে। পরীক্ষা দিতে আসার সময় এক ছাত্রের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল ‘আগ্নেয়াস্ত্র’! এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় সংশ্লিষ্ট রামকৃষ্ণ স্কুলে। তবে, ঘটনার শেষে যে সত্য সামনে এল, তাতে স্বস্তির পাশাপাশি তাজ্জব বনে গেছেন সকলেই।

বর্ধমান উদয়পল্লি শিক্ষা নিকেতনের ছাত্রটির সিট পড়েছিল স্থানীয় রামকৃষ্ণ স্কুলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন পরীক্ষা দিতে আসার সময় ওই ছাত্রকে তার দুই বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে আঙুলের ফাঁকে ‘পিস্তল ঘোরাতে ঘোরাতে’ আসতে দেখা যায়। স্কুলে প্রবেশের মুখে নিয়মমাফিক যখন ব্যাগ তল্লাশি শুরু হয়, তখনই শিক্ষকরা ওই ছাত্রের ব্যাগে অ্যাডমিট কার্ড ও পেন-পেন্সিলের পাশে একটি কালো রঙের আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু দেখতে পান। প্রশ্ন ওঠে, মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাগে বন্দুক? মুহূর্তের মধ্যে স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে!

স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি খবর দেয় কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁরা এসে ছাত্রটিকে আটক করেন এবং ‘বন্দুক’টি পরীক্ষা করে দেখেন। তবে, পরীক্ষা করতেই চমকের বাকি অংশটুকু পরিষ্কার হয়। পুলিশ জানায়, সেটি কোনও আসল আগ্নেয়াস্ত্র নয়। বরং, হুবহু পিস্তলের মতো দেখতে একটি গ্যাস লাইটার! নিছক ‘মজার ছলে’ ওই ছাত্র সেটি নিয়ে স্কুলে এসেছিল বলে জানা গিয়েছে।

উদয়পল্লি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রবিকিরণ মুখোপাধ্যায় জানান, "বিষয়টি নজরে আসতেই আমরা কর্তব্যরত পুলিশকে জানাই। তারা পরীক্ষা করে দেখেন এটি আগ্নেয়াস্ত্র নয়, একটি গ্যাস লাইটার মাত্র। এর আগের দিনগুলিতে ছাত্রটির আচরণ স্বাভাবিক ছিল। সম্ভবত, পরীক্ষার শেষ দিন হওয়ায় নিছক মজার ছলেই সে এমন কাজ করেছে।"

এই ঘটনার পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর ওই ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। স্কুল চত্বরে নিরাপত্তা নিশ্চিত করার পর নির্ধারিত সময়েই শুরু হয় পরীক্ষা। অন্য পরীক্ষার্থীরাও আতঙ্ক কাটিয়ে শান্তিতেই পরীক্ষা দিয়েছে। তবে, ছাত্রের বাড়িতে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং ভবিষ্যতে এমন আচরণ যাতে সে না করে, সেই বিষয়ে সতর্কও করা হয়েছে।

বিষয় : West Bengal Bardhaman Student

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মাধ্যমিকের শেষ দিনে ব্যাগে 'আগ্নেয়াস্ত্র' নিয়ে পরীক্ষার হলে ছাত্র!

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বর্ধমান: মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল বুধবার। কিন্তু, পরীক্ষা শুরুর আগেই পূর্ব বর্ধমানের একটি স্কুলে যা ঘটল, তাতে কার্যত হুলস্থুল পড়ে গেল শিক্ষক থেকে পুলিশ মহলে। পরীক্ষা দিতে আসার সময় এক ছাত্রের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল ‘আগ্নেয়াস্ত্র’! এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় সংশ্লিষ্ট রামকৃষ্ণ স্কুলে। তবে, ঘটনার শেষে যে সত্য সামনে এল, তাতে স্বস্তির পাশাপাশি তাজ্জব বনে গেছেন সকলেই।বর্ধমান উদয়পল্লি শিক্ষা নিকেতনের ছাত্রটির সিট পড়েছিল স্থানীয় রামকৃষ্ণ স্কুলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন পরীক্ষা দিতে আসার সময় ওই ছাত্রকে তার দুই বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে আঙুলের ফাঁকে ‘পিস্তল ঘোরাতে ঘোরাতে’ আসতে দেখা যায়। স্কুলে প্রবেশের মুখে নিয়মমাফিক যখন ব্যাগ তল্লাশি শুরু হয়, তখনই শিক্ষকরা ওই ছাত্রের ব্যাগে অ্যাডমিট কার্ড ও পেন-পেন্সিলের পাশে একটি কালো রঙের আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু দেখতে পান। প্রশ্ন ওঠে, মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাগে বন্দুক? মুহূর্তের মধ্যে স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে!স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি খবর দেয় কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁরা এসে ছাত্রটিকে আটক করেন এবং ‘বন্দুক’টি পরীক্ষা করে দেখেন। তবে, পরীক্ষা করতেই চমকের বাকি অংশটুকু পরিষ্কার হয়। পুলিশ জানায়, সেটি কোনও আসল আগ্নেয়াস্ত্র নয়। বরং, হুবহু পিস্তলের মতো দেখতে একটি গ্যাস লাইটার! নিছক ‘মজার ছলে’ ওই ছাত্র সেটি নিয়ে স্কুলে এসেছিল বলে জানা গিয়েছে।উদয়পল্লি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রবিকিরণ মুখোপাধ্যায় জানান, "বিষয়টি নজরে আসতেই আমরা কর্তব্যরত পুলিশকে জানাই। তারা পরীক্ষা করে দেখেন এটি আগ্নেয়াস্ত্র নয়, একটি গ্যাস লাইটার মাত্র। এর আগের দিনগুলিতে ছাত্রটির আচরণ স্বাভাবিক ছিল। সম্ভবত, পরীক্ষার শেষ দিন হওয়ায় নিছক মজার ছলেই সে এমন কাজ করেছে।"এই ঘটনার পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর ওই ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। স্কুল চত্বরে নিরাপত্তা নিশ্চিত করার পর নির্ধারিত সময়েই শুরু হয় পরীক্ষা। অন্য পরীক্ষার্থীরাও আতঙ্ক কাটিয়ে শান্তিতেই পরীক্ষা দিয়েছে। তবে, ছাত্রের বাড়িতে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং ভবিষ্যতে এমন আচরণ যাতে সে না করে, সেই বিষয়ে সতর্কও করা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার