Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শুরু অর্জুনের বিয়ের কাউন্টডাউন! মোদী-শাহ থেকে রাহুল গান্ধী— সপরিবারে নিমন্ত্রণ সারলেন সচিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
শুরু অর্জুনের বিয়ের কাউন্টডাউন! মোদী-শাহ থেকে রাহুল গান্ধী— সপরিবারে নিমন্ত্রণ সারলেন সচিন

নয়াদিল্লি: ক্রিকেট দুনিয়ার পর এবার তেন্ডুলকর পরিবারে বিয়ের সানাই। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ে আগামী ৫ মার্চ। আর সেই বিয়ের নিমন্ত্রণ পর্ব সারতে মঙ্গলবার দিল্লিতে দেশের শীর্ষ নেতৃত্বের দরবারে পৌঁছে গেলেন সচিন।

মঙ্গলবার সপরিবারে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে যান সচিন। সচিনের সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি, মেয়ে সারা এবং হবু বর অর্জুন তেন্ডুলকর। সচিন নিজে উপস্থিত থেকে দেশের এই ব্যক্তিত্বদের হাতে ছেলের বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন। আগামী ৩ মার্চ থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে।

গত বছর অগস্টে বাগ্‌দান সেরেছিলেন অর্জুন ও সানিয়া চন্দোক। নিমন্ত্রণ করতে যাওয়ার সময় সচিনের সঙ্গে ছিলেন সানিয়া ও তাঁর পরিবারের সদস্যরাও। সানিয়া হলেন মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ভারতের হোটেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এই ঘাই পরিবার অত্যন্ত পরিচিত নাম। বিখ্যাত ‘ব্রুকলিন ক্রিমারি’ আইসক্রিম ব্র্যান্ড এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলও তাঁদের মালিকানাধীন। সানিয়া নিজেও একজন সফল ব্যবসায়ী।


পেশাদার ক্রিকেটে অর্জুন এখন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। তবে আগামী আইপিএলে (IPL) তাঁকে দেখা যাবে নতুন জার্সিতে। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে মুম্বই ইন্ডিয়ান্স থেকে তিনি এবার পাড়ি জমিয়েছেন কলকাতা ও লখনউয়ের বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার দল লখনউ সুপার জায়ান্টসে।


নিজের সমাজমাধ্যমে এই সফরের ছবি শেয়ার করে খুশির খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সচিন স্বয়ং। ক্রিকেট প্রেমীদের কাছে এখন অর্জুন-সানিয়ার ৫ মার্চের সেই বিশেষ মুহূর্তেরই অপেক্ষা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শুরু অর্জুনের বিয়ের কাউন্টডাউন! মোদী-শাহ থেকে রাহুল গান্ধী— সপরিবারে নিমন্ত্রণ সারলেন সচিন

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: ক্রিকেট দুনিয়ার পর এবার তেন্ডুলকর পরিবারে বিয়ের সানাই। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ে আগামী ৫ মার্চ। আর সেই বিয়ের নিমন্ত্রণ পর্ব সারতে মঙ্গলবার দিল্লিতে দেশের শীর্ষ নেতৃত্বের দরবারে পৌঁছে গেলেন সচিন।মঙ্গলবার সপরিবারে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে যান সচিন। সচিনের সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি, মেয়ে সারা এবং হবু বর অর্জুন তেন্ডুলকর। সচিন নিজে উপস্থিত থেকে দেশের এই ব্যক্তিত্বদের হাতে ছেলের বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন। আগামী ৩ মার্চ থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে।গত বছর অগস্টে বাগ্‌দান সেরেছিলেন অর্জুন ও সানিয়া চন্দোক। নিমন্ত্রণ করতে যাওয়ার সময় সচিনের সঙ্গে ছিলেন সানিয়া ও তাঁর পরিবারের সদস্যরাও। সানিয়া হলেন মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ভারতের হোটেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এই ঘাই পরিবার অত্যন্ত পরিচিত নাম। বিখ্যাত ‘ব্রুকলিন ক্রিমারি’ আইসক্রিম ব্র্যান্ড এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলও তাঁদের মালিকানাধীন। সানিয়া নিজেও একজন সফল ব্যবসায়ী।পেশাদার ক্রিকেটে অর্জুন এখন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। তবে আগামী আইপিএলে (IPL) তাঁকে দেখা যাবে নতুন জার্সিতে। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে মুম্বই ইন্ডিয়ান্স থেকে তিনি এবার পাড়ি জমিয়েছেন কলকাতা ও লখনউয়ের বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার দল লখনউ সুপার জায়ান্টসে।নিজের সমাজমাধ্যমে এই সফরের ছবি শেয়ার করে খুশির খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সচিন স্বয়ং। ক্রিকেট প্রেমীদের কাছে এখন অর্জুন-সানিয়ার ৫ মার্চের সেই বিশেষ মুহূর্তেরই অপেক্ষা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার