শিলিগুড়ি: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা জোরদার করল ভারত। জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। ওপার বাংলার নির্বাচনের উত্তাপ যাতে কোনোভাবে সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে, সেজন্য বিএসএফ জওয়ানরা কড়া নজরদারি চালাচ্ছেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই বাণিজ্য কেন্দ্র দিয়ে বৃস্পতিবার এবং শক্রবার—টানা দুই দিন পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুভঙ্কর নস্কর নামক এক ভারতীয় রপ্তানিকারক জানিয়েছেন, দুই দিন আগে বাংলাদেশ থেকে একটি নোটিশের মাধ্যমে তাঁদের জানানো হয়েছিল যে, ভোটের কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বা ব্যবসা বন্ধ থাকবে। বাণিজ্যিক ও সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকলেও সাধারণ পথচারী বা পাসপোর্ট যাত্রীদের যাতায়াত এখন পর্যন্ত স্বাভাবিক রাখা হয়েছে। সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ বা চোরাচালান রুখতে সীমান্তে টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ফুলবাড়ি ইন্টিগ্রেটেড চেকপোস্ট (ICP)-এ বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।
ভারতীয় রপ্তানিকারকরা মনে করছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং স্থিতিশীল সরকার গঠিত হলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি হবে। এতে সীমান্ত বাণিজ্যে গতি ফেরার পাশাপাশি বাণিজ্যিক বাধাগুলো দূর হবে বলে আশা করছেন তাঁরা।
হিডেন স্টোরজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন