কলকাতা: উত্তর দিনাজপুরের করনদিঘি থানার রাঘবপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ঘাতক গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতা বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, একটি চারচাকা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক। মৃত যুবকের নাম লালচান, তিনি কামারতোর এলাকার বাসিন্দা ছিলেন। এই আকস্মিক মৃত্যুতে মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর উত্তেজিত ভিড় ঘাতক চারচাকা গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়।
খবর পেয়ে করনদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং পুলিশ কর্মীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি কভার করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও বাধার সম্মুখীন হন বলে অভিযোগ।
ঘটনার গুরুত্ব বুঝে করনদিঘি থানার আইসি-র (IC) নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এলাকায় চরম উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন