কলকাতা: ব্যারাকপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির ভোট বৃদ্ধি ঘিরেই এখন সরগরম শিল্পাঞ্চলের রাজনীতি। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাকযুদ্ধে চড়ছে পারদ।
ভোটের এই সমীকরণ নিয়ে আত্মশ্লেষের সুরে বিধায়ক রাজ চক্রবর্তী জানান, “আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি। কেন মানুষ আমাদের ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন, তা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ব্যারাকপুরের সবাই বিজেপিকে পছন্দ করেন না, কিন্তু ৪ নম্বর ওয়ার্ডের বহু মানুষ তাঁদের ভোট দিয়েছেন—এটা ভাবার বিষয়।”
রাজ চক্রবর্তীর এই পর্যবেক্ষণকে বিন্দুমাত্র আমল না দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, “মানুষ এখন আর তৃণমূলের সঙ্গে নেই। রাজ চক্রবর্তী তো হঠাৎ করে নেতা হয়ে গেছেন, উনি নেহাতই চুনোপুটি!”
ব্যারাকপুরের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন— ৪ নম্বর ওয়ার্ডের এই ফলাফল কি তৃণমূলের প্রতি মানুষের আস্থাহীনতার বড় কোনো ইঙ্গিত? নাকি এটি কেবলই সাময়িক ঝোড়ো হাওয়া? রাজ-অর্জুনের এই ‘বাইট-যুদ্ধ’ কিন্তু আগামী দিনের বড় লড়াইয়েরই সংকেত দিচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন