Dhaka: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ ও ভূমিধস বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) দেওয়া এক বার্তায় তিনি এই জয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
"আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আমি আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ।"
ভারতের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান আজ শুক্রবার সকালে এক প্রতিক্রিয়ায় বলেন, এই অভিনন্দন বার্তার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এবং জনগণের পারস্পরিক বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই অভিনন্দন বার্তা দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্বের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন