Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'ভাতার রাজনীতি নয়, অধিকার চাই'! সরোজিনীর জন্মজয়ন্তীতে সোচ্চার মহিলা কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
'ভাতার রাজনীতি নয়, অধিকার চাই'! সরোজিনীর জন্মজয়ন্তীতে সোচ্চার মহিলা কংগ্রেস

কলকাতা: আজ ১৩ ফেব্রুয়ারি, জাতীয় নারী দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে কলকাতায় 'নারী ক্ষমতায়ন পদযাত্রা'র ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস। শুক্রবার সকালে কলেজ স্কোয়ার চত্বরে নারী জাগরণের অগ্রদূত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচি শুরু হয়। তবে, এই পদযাত্রা কেবল নিছক উদ্‌যাপন ছিল না। বরং, বর্তমান রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ নীতির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদী রূপ নেয়।


এদিনের মিছিলে মহিলা কংগ্রেসের নেতৃত্ব অভিযোগ করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জনকল্যাণের বদলে কেবল ‘জনমোহিনী’ রাজনীতিতে বিশ্বাসী। তাদের অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা রূপশ্রীর মতো প্রকল্পে অতিরিক্ত বাজেট বরাদ্দ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ নারী ও শিশুদের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সরকারের চরম অনীহা স্পষ্ট।


মিছিল থেকে বেশ কিছু চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরা হয়। যেমন - 


বাজেট খরচ নিয়ে প্রশ্ন: অভিযোগ তোলা হয়েছে, মিড-ডে মিল, গ্রামীণ পানীয় জল প্রকল্প, সংখ্যালঘু মহিলাদের উন্নয়ন এবং মেয়েদের স্কলারশিপের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ অর্থের মাত্র ১০-২০ শতাংশ খরচ করা হয়েছে।


স্বাস্থ্য ও অপুষ্টি: মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭২ শতাংশ মহিলা রক্তাল্পতার শিকার, যা দেশে সর্বোচ্চ।


বাল্যবিবাহ ও শিক্ষা: রাজ্যে ৮, ০০০ স্কুল বন্ধ হয়ে যাওয়া এবং বাল্যবিবাহের হার দেশে শীর্ষে থাকা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানানো হয়। অভিযোগ করা হয়, কন্যাশ্রী বা রূপশ্রীর প্রকৃত উদ্দেশ্য সফল হয়নি।


এদিনের কর্মসূচিতে সবথেকে গুরুতর অভিযোগ তোলা হয় রাজ্যের নারী সুরক্ষা নিয়ে। মহিলা কংগ্রেসের দাবি, পশ্চিমবঙ্গে নারীঘটিত অপরাধের ক্ষেত্রে সাজার হার মাত্র ৩.৭ শতাংশ! নেতৃত্বের অভিযোগ, মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের একাংশ অপরাধীদের আড়াল করতে এবং ফরেন্সিক রিপোর্ট প্রভাবিত করে তাদের ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। এর ফলে বাংলার মেয়েরা নিজ রাজ্যে চরম বঞ্চনা ও নিরাপত্তাহীনতার শিকার।


সকালে কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই ‘নারী ক্ষমতায়ন পদযাত্রা’ বিধান সরণী হয়ে কফি হাউসের সামনে দিয়ে যায়। এরপর বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট ও সূর্য সেন স্ট্রিট প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ফিরে এসে শেষ হয়। মিছিলে কয়েকশো মহিলা কংগ্রেস কর্মী প্ল্যাকার্ড ও পোস্টার হাতে স্লোগান তোলেন।


বিকেল গড়াতেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলেও, প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি — আগামী দিনে নারীদের এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই বুথস্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


'ভাতার রাজনীতি নয়, অধিকার চাই'! সরোজিনীর জন্মজয়ন্তীতে সোচ্চার মহিলা কংগ্রেস

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: আজ ১৩ ফেব্রুয়ারি, জাতীয় নারী দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে কলকাতায় 'নারী ক্ষমতায়ন পদযাত্রা'র ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস। শুক্রবার সকালে কলেজ স্কোয়ার চত্বরে নারী জাগরণের অগ্রদূত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচি শুরু হয়। তবে, এই পদযাত্রা কেবল নিছক উদ্‌যাপন ছিল না। বরং, বর্তমান রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ নীতির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদী রূপ নেয়।এদিনের মিছিলে মহিলা কংগ্রেসের নেতৃত্ব অভিযোগ করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জনকল্যাণের বদলে কেবল ‘জনমোহিনী’ রাজনীতিতে বিশ্বাসী। তাদের অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা রূপশ্রীর মতো প্রকল্পে অতিরিক্ত বাজেট বরাদ্দ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ নারী ও শিশুদের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সরকারের চরম অনীহা স্পষ্ট।মিছিল থেকে বেশ কিছু চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরা হয়। যেমন - বাজেট খরচ নিয়ে প্রশ্ন: অভিযোগ তোলা হয়েছে, মিড-ডে মিল, গ্রামীণ পানীয় জল প্রকল্প, সংখ্যালঘু মহিলাদের উন্নয়ন এবং মেয়েদের স্কলারশিপের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ অর্থের মাত্র ১০-২০ শতাংশ খরচ করা হয়েছে।স্বাস্থ্য ও অপুষ্টি: মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭২ শতাংশ মহিলা রক্তাল্পতার শিকার, যা দেশে সর্বোচ্চ।বাল্যবিবাহ ও শিক্ষা: রাজ্যে ৮, ০০০ স্কুল বন্ধ হয়ে যাওয়া এবং বাল্যবিবাহের হার দেশে শীর্ষে থাকা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানানো হয়। অভিযোগ করা হয়, কন্যাশ্রী বা রূপশ্রীর প্রকৃত উদ্দেশ্য সফল হয়নি।এদিনের কর্মসূচিতে সবথেকে গুরুতর অভিযোগ তোলা হয় রাজ্যের নারী সুরক্ষা নিয়ে। মহিলা কংগ্রেসের দাবি, পশ্চিমবঙ্গে নারীঘটিত অপরাধের ক্ষেত্রে সাজার হার মাত্র ৩.৭ শতাংশ! নেতৃত্বের অভিযোগ, মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের একাংশ অপরাধীদের আড়াল করতে এবং ফরেন্সিক রিপোর্ট প্রভাবিত করে তাদের ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। এর ফলে বাংলার মেয়েরা নিজ রাজ্যে চরম বঞ্চনা ও নিরাপত্তাহীনতার শিকার।সকালে কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই ‘নারী ক্ষমতায়ন পদযাত্রা’ বিধান সরণী হয়ে কফি হাউসের সামনে দিয়ে যায়। এরপর বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট ও সূর্য সেন স্ট্রিট প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ফিরে এসে শেষ হয়। মিছিলে কয়েকশো মহিলা কংগ্রেস কর্মী প্ল্যাকার্ড ও পোস্টার হাতে স্লোগান তোলেন।বিকেল গড়াতেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলেও, প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি — আগামী দিনে নারীদের এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই বুথস্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার