Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আধার-ভোটার কার্ড জমা দিতে ডেকে ভোটারকে ‘খুন’? দেহ টুকরো করে খালে ফেললেন খোদ BLO!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আধার-ভোটার কার্ড জমা দিতে ডেকে ভোটারকে ‘খুন’? দেহ টুকরো করে খালে ফেললেন খোদ BLO!

বাদুড়িয়া: নথিপত্র জমা দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল খোদ বিএলও-র বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পপিলা গ্রামের এই হাড়হিম করা ঘটনায় শিউরে উঠছে গোটা রাজ্য। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বিভিন্ন খাল থেকে তিনটি প্লাস্টিকের প্যাকেটে উদ্ধার হয়েছে নিহত যুবক নাসির আলির (৩৬) খণ্ড-বিখণ্ড দেহাংশ।


ঘটনার সূত্রপাত গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়। নাসিরের পরিবারের দাবি, সেই রাতে তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে জনৈক ব্যক্তি নিজেকে ‘এআইআরও’ পরিচয় দিয়ে জানান, এসআইআর সংক্রান্ত কাজের জন্য নাসিরের আধার কার্ড ও ভোটার কার্ডের ফোটোকপি জরুরি। সেই নথিপত্র নিয়েই তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যান নাসির। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।


তদন্তে নেমে বাদুড়িয়া থানার পুলিশ জানতে পারে, ওই ফোনটি কোনও আধিকারিক নয়, বরং করেছিলেন এলাকারই বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু। পুলিশ মন্টু এবং তাঁর সহযোগী সাগর গাইনকে গ্রেফতার করার পর জেরায় ভেঙে পড়েন তারা। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, শুক্রবার রাতে বসিরহাট জেলা পুলিশের বিশাল বাহিনী বাদুড়িয়ার বিভিন্ন ব্রিজের তলায় ও খালে তল্লাশি শুরু করে।


তল্লাশি চালাতে গিয়ে চমকে যান দুঁদে পুলিশ আধিকারিকরাও। দেখা যায়, প্রমাণ লোপাটের জন্য নাসিরকে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে তিনটি আলাদা প্যাকেটে ভরে বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়েছে। গভীর রাতে সেই প্যাকেটবন্দি দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।


সরকারি কাজের অছিলায় ডেকে কেন একজন ভোটারকে এভাবে খুন করলেন বিএলও? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ভোটারতালিকা বা এসআইআর সংক্রান্ত কোনও দুর্নীতির প্রতিবাদ করায় কি এই খুন? নাকি এর পিছনে অন্য কোনও ব্যক্তিগত বা আর্থিক কারণ? পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। ধৃত বিএলও রিজওয়ান ও তাঁর সঙ্গীকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এলাকায় চরম উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।

বিষয় : BLO SIRWestBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আধার-ভোটার কার্ড জমা দিতে ডেকে ভোটারকে ‘খুন’? দেহ টুকরো করে খালে ফেললেন খোদ BLO!

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাদুড়িয়া: নথিপত্র জমা দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল খোদ বিএলও-র বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পপিলা গ্রামের এই হাড়হিম করা ঘটনায় শিউরে উঠছে গোটা রাজ্য। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বিভিন্ন খাল থেকে তিনটি প্লাস্টিকের প্যাকেটে উদ্ধার হয়েছে নিহত যুবক নাসির আলির (৩৬) খণ্ড-বিখণ্ড দেহাংশ।ঘটনার সূত্রপাত গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়। নাসিরের পরিবারের দাবি, সেই রাতে তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে জনৈক ব্যক্তি নিজেকে ‘এআইআরও’ পরিচয় দিয়ে জানান, এসআইআর সংক্রান্ত কাজের জন্য নাসিরের আধার কার্ড ও ভোটার কার্ডের ফোটোকপি জরুরি। সেই নথিপত্র নিয়েই তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যান নাসির। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।তদন্তে নেমে বাদুড়িয়া থানার পুলিশ জানতে পারে, ওই ফোনটি কোনও আধিকারিক নয়, বরং করেছিলেন এলাকারই বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু। পুলিশ মন্টু এবং তাঁর সহযোগী সাগর গাইনকে গ্রেফতার করার পর জেরায় ভেঙে পড়েন তারা। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, শুক্রবার রাতে বসিরহাট জেলা পুলিশের বিশাল বাহিনী বাদুড়িয়ার বিভিন্ন ব্রিজের তলায় ও খালে তল্লাশি শুরু করে।তল্লাশি চালাতে গিয়ে চমকে যান দুঁদে পুলিশ আধিকারিকরাও। দেখা যায়, প্রমাণ লোপাটের জন্য নাসিরকে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে তিনটি আলাদা প্যাকেটে ভরে বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়েছে। গভীর রাতে সেই প্যাকেটবন্দি দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।সরকারি কাজের অছিলায় ডেকে কেন একজন ভোটারকে এভাবে খুন করলেন বিএলও? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ভোটারতালিকা বা এসআইআর সংক্রান্ত কোনও দুর্নীতির প্রতিবাদ করায় কি এই খুন? নাকি এর পিছনে অন্য কোনও ব্যক্তিগত বা আর্থিক কারণ? পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। ধৃত বিএলও রিজওয়ান ও তাঁর সঙ্গীকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এলাকায় চরম উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার