Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিলীপের ‘চা-চক্র’: তৃণমূলকে ‘জেল খাটা’ নেতাদের পার্টি বলে তীব্র কটাক্ষ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
দিলীপের ‘চা-চক্র’: তৃণমূলকে ‘জেল খাটা’ নেতাদের পার্টি বলে তীব্র কটাক্ষ!
ছবি: সংগৃহীত

খড়গপুর শহরের বোগদা এলাকায় আয়োজিত চা-চক্রে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিশানায় ছিল তৃণমূলের জেল ফেরত নেতাদের পুনর্বাসন থেকে শুরু করে বেকার ভাতার যৌক্তিকতা।

অনুব্রত মণ্ডল থেকে বালু—দুর্নীতিতে জেল খাটা নেতাদের দলের মূল কমিটিতে জায়গা দেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের সংস্কৃতিই হলো, যে যত বড় চোর, সে তত বড় নেতা।" তাঁর দাবি, গত নির্বাচনে দলের বহু নেতা দলত্যাগ করায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না। তাই পুরনো ও দুর্নীতিগ্রস্তদের ওপরই তাঁকে ভরসা করতে হচ্ছে।

রাজ্য সরকারের দেওয়া ১৫০০ টাকার বেকার ভাতা নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, "এত দ্রুত তালিকা তৈরি হলো কীভাবে? এটা আসলে নির্বাচনের আগে ক্যাডারদের টাকা দেওয়ার ব্যবস্থা।" তিনি আরও মনে করিয়ে দেন যে, অতীতে বাম আমলেও বেকার ভাতা চালু হয়েছিল, কিন্তু তাতে বেকারদের কোনো উন্নতি হয়নি।

রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের দফায় দফায় বদলি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশাসনের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ।

এসপি-দের বদলি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশও বুঝে গেছে যে এবার পরিবর্তন নিশ্চিত। তাই কর্মীরা এখন নিজেদের বাঁচাতে 'সেফ সাইড' নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাঁকেই বিশ্বাস করছেন, তিনিই আর তাঁর কথা মতো কাজ করছেন না।

বরানগরে ব্যবসায়ীকে মারধর বা খাস কলকাতায় গ্যাংস্টারদের দৌরাত্ম্য নিয়ে তাঁর মন্তব্য—"যতদিন তৃণমূল আছে, তোলাবাজি আর জঙ্গলরাজ চলতেই থাকবে।" প্রভাবশালী নেতারা আড়ালে থেকে সাধারণ দুষ্কৃতীদের বলির পাঁঠা বানাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ভোটার তালিকায় গরমিল নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বহু বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে। তবে নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলে তিনি আশাবাদী।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : পশ্চিমবঙ্গ BJP DilipGhosh WestBengalPolitics BJPWestBengal Election2026 PoliticalUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দিলীপের ‘চা-চক্র’: তৃণমূলকে ‘জেল খাটা’ নেতাদের পার্টি বলে তীব্র কটাক্ষ!

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
খড়গপুর শহরের বোগদা এলাকায় আয়োজিত চা-চক্রে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিশানায় ছিল তৃণমূলের জেল ফেরত নেতাদের পুনর্বাসন থেকে শুরু করে বেকার ভাতার যৌক্তিকতা।অনুব্রত মণ্ডল থেকে বালু—দুর্নীতিতে জেল খাটা নেতাদের দলের মূল কমিটিতে জায়গা দেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের সংস্কৃতিই হলো, যে যত বড় চোর, সে তত বড় নেতা।" তাঁর দাবি, গত নির্বাচনে দলের বহু নেতা দলত্যাগ করায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না। তাই পুরনো ও দুর্নীতিগ্রস্তদের ওপরই তাঁকে ভরসা করতে হচ্ছে।রাজ্য সরকারের দেওয়া ১৫০০ টাকার বেকার ভাতা নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, "এত দ্রুত তালিকা তৈরি হলো কীভাবে? এটা আসলে নির্বাচনের আগে ক্যাডারদের টাকা দেওয়ার ব্যবস্থা।" তিনি আরও মনে করিয়ে দেন যে, অতীতে বাম আমলেও বেকার ভাতা চালু হয়েছিল, কিন্তু তাতে বেকারদের কোনো উন্নতি হয়নি।রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের দফায় দফায় বদলি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশাসনের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ।এসপি-দের বদলি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশও বুঝে গেছে যে এবার পরিবর্তন নিশ্চিত। তাই কর্মীরা এখন নিজেদের বাঁচাতে 'সেফ সাইড' নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাঁকেই বিশ্বাস করছেন, তিনিই আর তাঁর কথা মতো কাজ করছেন না।বরানগরে ব্যবসায়ীকে মারধর বা খাস কলকাতায় গ্যাংস্টারদের দৌরাত্ম্য নিয়ে তাঁর মন্তব্য—"যতদিন তৃণমূল আছে, তোলাবাজি আর জঙ্গলরাজ চলতেই থাকবে।" প্রভাবশালী নেতারা আড়ালে থেকে সাধারণ দুষ্কৃতীদের বলির পাঁঠা বানাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।ভোটার তালিকায় গরমিল নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বহু বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে। তবে নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলে তিনি আশাবাদী।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার