Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারত-পাক মহারণের আগে নাটকীয় মোড়: কলম্বো যাচ্ছেন না বিসিবি সভাপতি, নজর এখন শাহ-নকভি বৈঠকে!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভারত-পাক মহারণের আগে নাটকীয় মোড়: কলম্বো যাচ্ছেন না বিসিবি সভাপতি, নজর এখন শাহ-নকভি বৈঠকে!

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের সমীকরণ বদলে গেল। আইসিসি-র বিশেষ আমন্ত্রণ সত্ত্বেও শেষ মুহূর্তে কলম্বো সফর বাতিল করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

আগে যাওয়ার কথা থাকলেও, শনিবার আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন তিনি ঢাকাতেই ফিরছেন। বিসিবি-র দাবি, যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে নেই, তাই শুধুমাত্র দর্শক হিসেবে ম্যাচ দেখতে যাওয়া ‘অর্থহীন’। বিসিবি প্রধানের এই অনুপস্থিতি বিসিসিআই-এর সঙ্গে সম্পর্ক মেরামতের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে বড়সড় ধাক্কা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বাংলাদেশ না থাকলেও, ক্রিকেট বিশ্বের নজর থাকছে জয় শাহ এবং পিসিবি প্রধান মহসিন নকভি-র দিকে। আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জয় শাহ ও মহসিন নকভির মধ্যে সরাসরি বৈঠক হতে চলেছে।

গত কয়েকদিনের বয়কট নাটক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তির পর এই বৈঠককে ‘বরফ গলা’র প্রক্রিয়া হিসেবে দেখছে আইসিসি।

নকভির সঙ্গে থাকছেন পিএসএল সিইও সালমান নাসিরও। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সবুজ সংকেত পাওয়ার পরেই এই হাই-প্রোফাইল বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।


মাঠের লড়াইয়ে আজ কে হাসবে শেষ হাসি? আর মাঠের বাইরের এই বৈঠক ক্রিকেটীয় কূটনীতিতে কোন নতুন মোড় আনে, সেটাই এখন দেখার!

বিষয় : India Pakistan Bangladesh ICCT20

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভারত-পাক মহারণের আগে নাটকীয় মোড়: কলম্বো যাচ্ছেন না বিসিবি সভাপতি, নজর এখন শাহ-নকভি বৈঠকে!

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের সমীকরণ বদলে গেল। আইসিসি-র বিশেষ আমন্ত্রণ সত্ত্বেও শেষ মুহূর্তে কলম্বো সফর বাতিল করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।আগে যাওয়ার কথা থাকলেও, শনিবার আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন তিনি ঢাকাতেই ফিরছেন। বিসিবি-র দাবি, যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে নেই, তাই শুধুমাত্র দর্শক হিসেবে ম্যাচ দেখতে যাওয়া ‘অর্থহীন’। বিসিবি প্রধানের এই অনুপস্থিতি বিসিসিআই-এর সঙ্গে সম্পর্ক মেরামতের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে বড়সড় ধাক্কা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।বাংলাদেশ না থাকলেও, ক্রিকেট বিশ্বের নজর থাকছে জয় শাহ এবং পিসিবি প্রধান মহসিন নকভি-র দিকে। আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জয় শাহ ও মহসিন নকভির মধ্যে সরাসরি বৈঠক হতে চলেছে।গত কয়েকদিনের বয়কট নাটক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তির পর এই বৈঠককে ‘বরফ গলা’র প্রক্রিয়া হিসেবে দেখছে আইসিসি।নকভির সঙ্গে থাকছেন পিএসএল সিইও সালমান নাসিরও। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সবুজ সংকেত পাওয়ার পরেই এই হাই-প্রোফাইল বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।মাঠের লড়াইয়ে আজ কে হাসবে শেষ হাসি? আর মাঠের বাইরের এই বৈঠক ক্রিকেটীয় কূটনীতিতে কোন নতুন মোড় আনে, সেটাই এখন দেখার!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার