Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১৮ তলা থেকে মা-কে নিয়ে দৌড় পরিচালকের! শিবরাত্রির সকালে আগুন যশ-নুসরতদের আবাসনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
১৮ তলা থেকে মা-কে নিয়ে দৌড় পরিচালকের! শিবরাত্রির সকালে আগুন যশ-নুসরতদের আবাসনে

শিবরাত্রির সকালে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন টলিউডের একঝাঁক তারকা। রবিবার সকালে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি নামী বহুতল আবাসনে আচমকা আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। এই আবাসনেই থাকেন যশ-নুসরত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্রের মতো তারকারা।


সূত্রের খবর, আবাসনের পাঁচ তলার একটি ফ্ল্যাটের ঠাকুর ঘরের প্রদীপ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুনের খবর ছড়িয়ে পড়তেই লিফট বন্ধ করে দেওয়া হয়। ১৮ তলা থেকে অসুস্থ মা-কে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।

ছেলে ঈশান এবং তাঁদের পোষ্যকে নিয়ে তড়িঘড়ি নিচে নিরাপদ স্থানে নেমে আসেন যশ ও নুসরত। একই অবস্থা হয় আবাসনের অন্যান্য তারকা ও বাসিন্দাদেরও।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আবাসিকরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং তারকারা নিজ নিজ ফ্ল্যাটে ফিরে গিয়েছেন।

বিষয় : Fire Tollywood

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


১৮ তলা থেকে মা-কে নিয়ে দৌড় পরিচালকের! শিবরাত্রির সকালে আগুন যশ-নুসরতদের আবাসনে

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
শিবরাত্রির সকালে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন টলিউডের একঝাঁক তারকা। রবিবার সকালে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি নামী বহুতল আবাসনে আচমকা আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। এই আবাসনেই থাকেন যশ-নুসরত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্রের মতো তারকারা।সূত্রের খবর, আবাসনের পাঁচ তলার একটি ফ্ল্যাটের ঠাকুর ঘরের প্রদীপ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুনের খবর ছড়িয়ে পড়তেই লিফট বন্ধ করে দেওয়া হয়। ১৮ তলা থেকে অসুস্থ মা-কে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।ছেলে ঈশান এবং তাঁদের পোষ্যকে নিয়ে তড়িঘড়ি নিচে নিরাপদ স্থানে নেমে আসেন যশ ও নুসরত। একই অবস্থা হয় আবাসনের অন্যান্য তারকা ও বাসিন্দাদেরও।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আবাসিকরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং তারকারা নিজ নিজ ফ্ল্যাটে ফিরে গিয়েছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার