মুর্শিদাবাদের ফরাক্কায় অবৈধ অস্ত্র কারবারের ছক বানচাল করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রে খবর পেয়ে চালানো অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র-সহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন আধিকারিকরা।
ধৃত ব্যক্তির নাম আসরাফুল শেখ (৪৫)। তিনি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর এলাকার বাসিন্দা।
ফরাক্কার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আসরাফুল। এসটিএফের বিশেষ দল ওত পেতে বসে তাকে আটক করে।
আসরাফুলকে তল্লাশি করতেই তাঁর কাছ থেকে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
পুলিশের ধারণা, এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র অন্য কোনো দুষ্কৃতী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে বা 'হাতবদল' করার জন্যই আসরাফুল মালদা থেকে ফরাক্কায় এসেছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এই অস্ত্রগুলো কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নির্বাচনের আগে রাজ্যে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রুখতে এসটিএফের এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন