Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আলিপরদুয়ারে বন দফতরের বড় সাফল্য! আন্তঃরাজ্য বনরুইয়ের আঁশ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আলিপরদুয়ারে বন দফতরের বড় সাফল্য! আন্তঃরাজ্য বনরুইয়ের আঁশ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৩

আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের বড়সড় পর্দাফাঁস করল বন দফতর। ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের বনকর্মীরা সোনাপুর-জয়গাঁ রোডে একটি বিশেষ অপারেশন চালিয়ে তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বনরুই বা প্যাঙ্গোলিনের আঁশ।


বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট ১.৭১০ কেজি বনরুইয়ের আঁশ উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলো, শাহজাহান আলি (৪৫): অসমের দক্ষিণ শালমারা মানকাচর জেলার বাসিন্দা, সুরজিৎ দাস (৫০): কোচবিহারের দিনহাটার বাসিন্দা, মুকুল রহমান (৫৯): কোচবিহারের দিনহাটার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে বন আধিকারিকরা জানতে পেরেছেন, এই বিপুল পরিমাণ আঁশ মেঘালয় থেকে সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে আলিপুরদুয়ার হয়ে অন্য কোথাও পাচারের ছক ছিল এই চক্রের। জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের রেঞ্জ অফিসার রাজীব চক্রবর্তী জানান, বন্যপ্রাণী সুরক্ষা আইনে বনরুই একটি সংরক্ষিত প্রাণী এবং এর অঙ্গ-প্রত্যঙ্গ পাচার করা অত্যন্ত গুরুতর ও দণ্ডনীয় অপরাধ।


ধৃত তিনজনকে সোমবার আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। বন দফতর এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছাতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত বিষয়টি বিচার করে ধৃতদের ৩ দিনের বন হেফাজতের (Forest Remand) নির্দেশ দিয়েছে। পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং এই আঁশ কোথায় পাঠানো হচ্ছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন বন আধিকারিকরা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আলিপরদুয়ারে বন দফতরের বড় সাফল্য! আন্তঃরাজ্য বনরুইয়ের আঁশ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের বড়সড় পর্দাফাঁস করল বন দফতর। ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের বনকর্মীরা সোনাপুর-জয়গাঁ রোডে একটি বিশেষ অপারেশন চালিয়ে তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বনরুই বা প্যাঙ্গোলিনের আঁশ।বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট ১.৭১০ কেজি বনরুইয়ের আঁশ উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলো, শাহজাহান আলি (৪৫): অসমের দক্ষিণ শালমারা মানকাচর জেলার বাসিন্দা, সুরজিৎ দাস (৫০): কোচবিহারের দিনহাটার বাসিন্দা, মুকুল রহমান (৫৯): কোচবিহারের দিনহাটার বাসিন্দা।প্রাথমিক তদন্তে বন আধিকারিকরা জানতে পেরেছেন, এই বিপুল পরিমাণ আঁশ মেঘালয় থেকে সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে আলিপুরদুয়ার হয়ে অন্য কোথাও পাচারের ছক ছিল এই চক্রের। জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের রেঞ্জ অফিসার রাজীব চক্রবর্তী জানান, বন্যপ্রাণী সুরক্ষা আইনে বনরুই একটি সংরক্ষিত প্রাণী এবং এর অঙ্গ-প্রত্যঙ্গ পাচার করা অত্যন্ত গুরুতর ও দণ্ডনীয় অপরাধ।ধৃত তিনজনকে সোমবার আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। বন দফতর এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছাতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত বিষয়টি বিচার করে ধৃতদের ৩ দিনের বন হেফাজতের (Forest Remand) নির্দেশ দিয়েছে। পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং এই আঁশ কোথায় পাঠানো হচ্ছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন বন আধিকারিকরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার