Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গর্ভস্থ সন্তান হারালেন আদিবাসী বধূ! ফাঁসিদেওয়ার ঘটনায় উত্তপ্ত আলিপুরদুয়ার, প্রতিবাদে পথে বিজেপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভস্থ সন্তান হারালেন আদিবাসী বধূ! ফাঁসিদেওয়ার ঘটনায় উত্তপ্ত আলিপুরদুয়ার, প্রতিবাদে পথে বিজেপি

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ায় এক অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলাকে শারীরিক নির্যাতনের জেরে তাঁর গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ার। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার আলিপুরদুয়ার জেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।


এদিন বিজেপির আলিপুরদুয়ার জেলা কার্যালয় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’-র সামনে পৌঁছয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিজেপি কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা প্রশাসনিক ভবন চত্বর।


প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কালচিনির বিধায়ক বিশাল লামা এবং বিজেপির জেলা সভানেত্রী মিঠু দাস-সহ জেলাস্তরের একাধিক নেতৃত্ব।


সাংসদ মনোজ টিগ্গা কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, “পুরো রাজ্যজুড়ে আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। ফাঁসিদেওয়ার ঘটনা আমাদের সমাজের লজ্জা। রাজ্যে আইন-শৃঙ্খলার কোনও বালাই নেই, প্রশাসন নির্বিকার।” তিনি আরও দাবি করেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি না দেওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।


বিজেপি জেলা সভানেত্রী মিঠু দাস ও বিধায়ক বিশাল লামাও এই ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁদের অভিযোগ, রাজ্য প্রশাসন নারী সুরক্ষায় ব্যর্থ এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। ডুয়ার্সকন্যার সামনে আয়োজিত এই প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে নারী নিরাপত্তা এবং আদিবাসী নির্যাতনের এই ইস্যুকে কেন্দ্র করে শাসকদলের উপর চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। আজকের এই মিছিল সেই রণকৌশল এরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

বিষয় : Aliporeduar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গর্ভস্থ সন্তান হারালেন আদিবাসী বধূ! ফাঁসিদেওয়ার ঘটনায় উত্তপ্ত আলিপুরদুয়ার, প্রতিবাদে পথে বিজেপি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ায় এক অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলাকে শারীরিক নির্যাতনের জেরে তাঁর গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ার। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার আলিপুরদুয়ার জেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।এদিন বিজেপির আলিপুরদুয়ার জেলা কার্যালয় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’-র সামনে পৌঁছয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিজেপি কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা প্রশাসনিক ভবন চত্বর।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কালচিনির বিধায়ক বিশাল লামা এবং বিজেপির জেলা সভানেত্রী মিঠু দাস-সহ জেলাস্তরের একাধিক নেতৃত্ব।সাংসদ মনোজ টিগ্গা কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, “পুরো রাজ্যজুড়ে আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। ফাঁসিদেওয়ার ঘটনা আমাদের সমাজের লজ্জা। রাজ্যে আইন-শৃঙ্খলার কোনও বালাই নেই, প্রশাসন নির্বিকার।” তিনি আরও দাবি করেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি না দেওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।বিজেপি জেলা সভানেত্রী মিঠু দাস ও বিধায়ক বিশাল লামাও এই ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁদের অভিযোগ, রাজ্য প্রশাসন নারী সুরক্ষায় ব্যর্থ এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। ডুয়ার্সকন্যার সামনে আয়োজিত এই প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে নারী নিরাপত্তা এবং আদিবাসী নির্যাতনের এই ইস্যুকে কেন্দ্র করে শাসকদলের উপর চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। আজকের এই মিছিল সেই রণকৌশল এরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার