Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিদায়বেলায় ফের ‘সেভেন সিস্টার্স’ প্রসঙ্গ! ইউনূসের গলায় সেই পুরনো সুর

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিদায়বেলায় ফের ‘সেভেন সিস্টার্স’ প্রসঙ্গ! ইউনূসের গলায় সেই পুরনো সুর

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিজের বিদায়ী ভাষণেও ভারতের উত্তর-পূর্বাঞ্চল তথা 'সেভেন সিস্টার্স'-এর কথা টেনে আনলেন মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি নেপাল, ভুটান এবং ভারতের এই সাত রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনার ওপর জোর দিয়েছেন।

ইউনূস বলেন, “আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়— এটি বিশ্বের সাথে যুক্ত হওয়ার দরজা। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে।”


গত বছর চীনে গিয়ে উত্তর-পূর্ব ভারতকে ‘স্থলভাগ দিয়ে ঘেরা’ অঞ্চল বলে মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন তিনি। বঙ্গোপসাগরে চীনা বিনিয়োগ টানতে ভারতের এই অঞ্চলকে ঢাল হিসেবে ব্যবহার করায় ক্ষোভ জানিয়েছিল নয়াদিল্লি।

ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ‘বাক্‌সংযম’ এবং ‘পরিবেশ কলুষিত করতে পারে এমন কথা’ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন।

বিতর্ক সত্ত্বেও ইউনূস বারবার দাবি করেছেন যে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তোলা উচিত।


বিদায়কালেও ইউনূসের এই মন্তব্য কি প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন কোনো বার্তার ইঙ্গিত দিচ্ছে?

বিষয় : Bangladesh yunus goverment bhutan seven sisters bangkok bimstec summit

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিদায়বেলায় ফের ‘সেভেন সিস্টার্স’ প্রসঙ্গ! ইউনূসের গলায় সেই পুরনো সুর

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিজের বিদায়ী ভাষণেও ভারতের উত্তর-পূর্বাঞ্চল তথা 'সেভেন সিস্টার্স'-এর কথা টেনে আনলেন মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি নেপাল, ভুটান এবং ভারতের এই সাত রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনার ওপর জোর দিয়েছেন।ইউনূস বলেন, “আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়— এটি বিশ্বের সাথে যুক্ত হওয়ার দরজা। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে।”গত বছর চীনে গিয়ে উত্তর-পূর্ব ভারতকে ‘স্থলভাগ দিয়ে ঘেরা’ অঞ্চল বলে মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন তিনি। বঙ্গোপসাগরে চীনা বিনিয়োগ টানতে ভারতের এই অঞ্চলকে ঢাল হিসেবে ব্যবহার করায় ক্ষোভ জানিয়েছিল নয়াদিল্লি।ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ‘বাক্‌সংযম’ এবং ‘পরিবেশ কলুষিত করতে পারে এমন কথা’ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন।বিতর্ক সত্ত্বেও ইউনূস বারবার দাবি করেছেন যে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তোলা উচিত।বিদায়কালেও ইউনূসের এই মন্তব্য কি প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন কোনো বার্তার ইঙ্গিত দিচ্ছে?

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার