Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পবিত্র রমজান ও ঈদে জনস্বার্থমূলক একগুচ্ছ দাবি: মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র রমজান ও ঈদে জনস্বার্থমূলক একগুচ্ছ দাবি: মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

কলকাতা: আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের সুবিধার্থে কিছু পদক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) পাঠানো এই চিঠিতে উৎসবকালীন জনস্বার্থ ও প্রশাসনিক সংবেদনশীলতার কথা বিবেচনা করে আট দফা প্রস্তাব পেশ করেছেন তিনি।


অধীররঞ্জন চৌধুরী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, রমজান ও ঈদ মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় সংস্কার। এই সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে তিনি নিম্নলিখিত দাবিগুলি জানিয়েছেন:


সাশ্রয়ী রেশন: রেশন দোকানে চাল, ডাল, চিনি ও খেজুরের মতো সামগ্রীর বিশেষ বরাদ্দ বা সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিত করা।


বাজারদর নিয়ন্ত্রণ: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে নিয়মিত বাজার তদারকি করা।


পরিষেবার নিশ্চয়তা প্রদান: ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ভোররাতে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখা।


পরিবহণ ও পরীক্ষা: ঈদের অন্তত দু’সপ্তাহ আগে থেকে অতিরিক্ত ট্রেন ও সরকারি বাস চালানো এবং ঈদের সপ্তাহে কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা না রাখা।


কাজের সময় ও ছুটি: রোজাদার কর্মীদের সুবিধার্থে অফিসের সময় সাময়িকভাবে এক ঘণ্টা এগিয়ে আনা এবং ঈদের দিন সহ মোট তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করা।


চিঠিতে অধীর চৌধুরী স্পষ্ট করেছেন, এই প্রস্তাবগুলি কোনও বিশেষ সুবিধা বা অনুগ্রহ নয়। বরং, উৎসবকালীন নাগরিক সহায়তা ও প্রশাসনিক মানবিকতারই প্রতিফলন। তিনি মনে করেন, বড় উৎসবগুলিতে সরকার যেভাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, ঠিক সেভাবেই এই পদক্ষেপগুলি করলে সামাজিক সম্প্রীতি ও ন্যায়বোধ আরও সুদৃঢ় হবে।

বিষয় : Mamata Banerjee Adhir

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পবিত্র রমজান ও ঈদে জনস্বার্থমূলক একগুচ্ছ দাবি: মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের সুবিধার্থে কিছু পদক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) পাঠানো এই চিঠিতে উৎসবকালীন জনস্বার্থ ও প্রশাসনিক সংবেদনশীলতার কথা বিবেচনা করে আট দফা প্রস্তাব পেশ করেছেন তিনি।অধীররঞ্জন চৌধুরী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, রমজান ও ঈদ মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় সংস্কার। এই সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে তিনি নিম্নলিখিত দাবিগুলি জানিয়েছেন:সাশ্রয়ী রেশন: রেশন দোকানে চাল, ডাল, চিনি ও খেজুরের মতো সামগ্রীর বিশেষ বরাদ্দ বা সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিত করা।বাজারদর নিয়ন্ত্রণ: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে নিয়মিত বাজার তদারকি করা।পরিষেবার নিশ্চয়তা প্রদান: ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ভোররাতে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখা।পরিবহণ ও পরীক্ষা: ঈদের অন্তত দু’সপ্তাহ আগে থেকে অতিরিক্ত ট্রেন ও সরকারি বাস চালানো এবং ঈদের সপ্তাহে কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা না রাখা।কাজের সময় ও ছুটি: রোজাদার কর্মীদের সুবিধার্থে অফিসের সময় সাময়িকভাবে এক ঘণ্টা এগিয়ে আনা এবং ঈদের দিন সহ মোট তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করা।চিঠিতে অধীর চৌধুরী স্পষ্ট করেছেন, এই প্রস্তাবগুলি কোনও বিশেষ সুবিধা বা অনুগ্রহ নয়। বরং, উৎসবকালীন নাগরিক সহায়তা ও প্রশাসনিক মানবিকতারই প্রতিফলন। তিনি মনে করেন, বড় উৎসবগুলিতে সরকার যেভাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, ঠিক সেভাবেই এই পদক্ষেপগুলি করলে সামাজিক সম্প্রীতি ও ন্যায়বোধ আরও সুদৃঢ় হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার