Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আরজি কর তদন্তে কি কোনো প্রভাবশালী চক্রান্ত? এবার পুলিশ ও সিবিআই-এর ভূমিকা খতিয়ে দেখার জোরালো আর্জি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আরজি কর তদন্তে কি কোনো প্রভাবশালী চক্রান্ত? এবার পুলিশ ও সিবিআই-এর ভূমিকা খতিয়ে দেখার জোরালো আর্জি

আরজি কর আবহে এবার সরাসরি তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা-মা। মঙ্গলবার শিয়ালদহ আদালতে উপস্থিত হয়ে তাঁরা সাফ জানালেন, এই নৃশংস ঘটনার তদন্তে পুলিশ এবং সিবিআই— উভয় পক্ষের ভূমিকা ও সক্রিয়তা নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন। নির্যাতিতার পরিবারের দীর্ঘদিনের আশঙ্কা, এই ঘটনার নেপথ্যে কোনো বড় ধরনের চক্রান্ত বা প্রভাবশালী মহলের হাত থাকতে পারে। তাঁদের আইনজীবীর মাধ্যমে এদিন আদালতে আবেদন জানানো হয়েছে যাতে আদালত নিজে উদ্যোগী হয়ে তদন্তের এই অজানা দিকগুলি খতিয়ে দেখার নির্দেশ দেয়।



উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে আরজি কর হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে দেখিয়ে সিবিআই ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে এবং নিম্ন আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে। কিন্তু শুরু থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই 'একলা তত্ত্বে' খুশি নন নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, ঘটনার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র বা একাধিক ব্যক্তির উপস্থিতি থাকার সম্ভাবনা প্রবল। সিবিআই-এর পেশ করা অষ্টম স্টেটাস রিপোর্টকেও কার্যত 'ফলপ্রসূহীন' বলে কটাক্ষ করেছেন তাঁদের আইনজীবী। কেন নির্যাতিতার মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে না বা কাদের বাঁচানোর চেষ্টা চলছে— এমন সব অস্বস্তিকর প্রশ্ন তুলে এবার সরাসরি আইনি লড়াইয়ের পথ বেছে নিলেন সন্তানহারা বাবা-মা। আদালত এই আর্জি গ্রহণ করেছে এবং আগামী দিনে এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে।

বিষয় : RG KAR CASE KOLKATA POLICE LAW HIGHCOURT SEALDAH

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আরজি কর তদন্তে কি কোনো প্রভাবশালী চক্রান্ত? এবার পুলিশ ও সিবিআই-এর ভূমিকা খতিয়ে দেখার জোরালো আর্জি

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আরজি কর আবহে এবার সরাসরি তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা-মা। মঙ্গলবার শিয়ালদহ আদালতে উপস্থিত হয়ে তাঁরা সাফ জানালেন, এই নৃশংস ঘটনার তদন্তে পুলিশ এবং সিবিআই— উভয় পক্ষের ভূমিকা ও সক্রিয়তা নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন। নির্যাতিতার পরিবারের দীর্ঘদিনের আশঙ্কা, এই ঘটনার নেপথ্যে কোনো বড় ধরনের চক্রান্ত বা প্রভাবশালী মহলের হাত থাকতে পারে। তাঁদের আইনজীবীর মাধ্যমে এদিন আদালতে আবেদন জানানো হয়েছে যাতে আদালত নিজে উদ্যোগী হয়ে তদন্তের এই অজানা দিকগুলি খতিয়ে দেখার নির্দেশ দেয়।উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে আরজি কর হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে দেখিয়ে সিবিআই ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে এবং নিম্ন আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে। কিন্তু শুরু থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই 'একলা তত্ত্বে' খুশি নন নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, ঘটনার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র বা একাধিক ব্যক্তির উপস্থিতি থাকার সম্ভাবনা প্রবল। সিবিআই-এর পেশ করা অষ্টম স্টেটাস রিপোর্টকেও কার্যত 'ফলপ্রসূহীন' বলে কটাক্ষ করেছেন তাঁদের আইনজীবী। কেন নির্যাতিতার মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে না বা কাদের বাঁচানোর চেষ্টা চলছে— এমন সব অস্বস্তিকর প্রশ্ন তুলে এবার সরাসরি আইনি লড়াইয়ের পথ বেছে নিলেন সন্তানহারা বাবা-মা। আদালত এই আর্জি গ্রহণ করেছে এবং আগামী দিনে এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার