Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তৃণমূল ছেড়ে ফের পুরনো ঘরে! বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
তৃণমূল ছেড়ে ফের পুরনো ঘরে! বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন আবু সুফিয়ান

মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল। তৃণমূলের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করে ফের কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান। মঙ্গলবার বহরমপুরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে তিনি কংগ্রেসের পতাকা গ্রহণ করেন। একসময় কংগ্রেসের বিধায়ক থাকলেও পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে মোহভঙ্গ হওয়ায় আবারও নিজের পুরনো শিবিরে ফিরে এলেন এই নেতা।


কংগ্রেসে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন আবু সুফিয়ান। তাঁর দাবি, গত ১৫ বছর তৃণমূলে থাকলেও শেষ পাঁচ বছর তাঁকে কোনও রাজনৈতিক কাজ করতে দেওয়া হয়নি। এমনকী দলের ভেতরে কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়াতেই তাঁকে কোণঠাসা করে রাখা হয়েছিল বলে অভিযোগ তাঁর। সেই অভিমান থেকেই ফের ‘প্রিয়’ অধীর চৌধুরীর ছত্রছায়ায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।


শুধু আবু সুফিয়ানই নন, এদিন বহরমপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০ জন যুবক অভিনন্দন চৌধুরীর হাত থেকে পতাকা নিয়ে কংগ্রেসে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের জেলা রাজনীতিতে কংগ্রেসের এই শক্তিবৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : murshidabad

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


তৃণমূল ছেড়ে ফের পুরনো ঘরে! বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন আবু সুফিয়ান

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল। তৃণমূলের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করে ফের কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান। মঙ্গলবার বহরমপুরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে তিনি কংগ্রেসের পতাকা গ্রহণ করেন। একসময় কংগ্রেসের বিধায়ক থাকলেও পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে মোহভঙ্গ হওয়ায় আবারও নিজের পুরনো শিবিরে ফিরে এলেন এই নেতা।কংগ্রেসে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন আবু সুফিয়ান। তাঁর দাবি, গত ১৫ বছর তৃণমূলে থাকলেও শেষ পাঁচ বছর তাঁকে কোনও রাজনৈতিক কাজ করতে দেওয়া হয়নি। এমনকী দলের ভেতরে কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়াতেই তাঁকে কোণঠাসা করে রাখা হয়েছিল বলে অভিযোগ তাঁর। সেই অভিমান থেকেই ফের ‘প্রিয়’ অধীর চৌধুরীর ছত্রছায়ায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।শুধু আবু সুফিয়ানই নন, এদিন বহরমপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০ জন যুবক অভিনন্দন চৌধুরীর হাত থেকে পতাকা নিয়ে কংগ্রেসে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের জেলা রাজনীতিতে কংগ্রেসের এই শক্তিবৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার