Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডিগ্রি থাকলেও নেই চাকরি! বসিরহাটে ‘যুবশ্রী’ প্রকল্পের শিবিরে বিএ-এমএ পাস বেকারদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ডিগ্রি থাকলেও নেই চাকরি! বসিরহাটে ‘যুবশ্রী’ প্রকল্পের শিবিরে বিএ-এমএ পাস বেকারদের উপচে পড়া ভিড়

ভোটের দামামা বাজতেই রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কাজ শুরু হয়েছে জোরকদমে। সেই তালিকায় এবার বসিরহাটে নজর কাড়ল ‘যুবশ্রী’ প্রকল্পের শিবির। মঙ্গলবার বসিরহাট ১ নম্বর ব্লকের শিবিরে ফর্ম এবং প্রয়োজনীয় নথি জমা দিতে ভিড় জমালেন হাজার হাজার বেকার যুবক-যুবতী। কিন্তু সরকারি নির্দেশিকায় আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেও, বাস্তবে লাইনে দেখা গেল উচ্চশিক্ষিতদের ভিড়।


মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক নয়, বিএ এমনকি এমএ ডিগ্রিধারীরাও লাইনে দাঁড়িয়েছেন ভাতার আশায়। শুধু বসিরহাট নয়, প্রায় একই চিত্র ধরা পড়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকেও। শিবিরে আসা উচ্চশিক্ষিত যুবক-যুবতীদের দাবি, দীর্ঘ সময় ধরে চাকরির চেষ্টা করেও তাঁরা সফল হননি। বর্তমান পরিস্থিতিতে বড় কোনও চাকরির নিশ্চয়তা না থাকায় সরকারি এই সামান্য আর্থিক সাহায্যটুকুই তাঁদের কাছে এখন বড় ভরসা। যদিও শাসকদলের নেতৃত্বের দাবি, বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প চালু করা হয়েছে এবং এতে ব্যাপক সাড়াও মিলছে। তবে উচ্চশিক্ষিতদের এই ভিড় রাজ্যে কর্মসংস্থানের অভাব নিয়ে আবারও এক বড় প্রশ্ন তুলে দিল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ডিগ্রি থাকলেও নেই চাকরি! বসিরহাটে ‘যুবশ্রী’ প্রকল্পের শিবিরে বিএ-এমএ পাস বেকারদের উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ভোটের দামামা বাজতেই রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কাজ শুরু হয়েছে জোরকদমে। সেই তালিকায় এবার বসিরহাটে নজর কাড়ল ‘যুবশ্রী’ প্রকল্পের শিবির। মঙ্গলবার বসিরহাট ১ নম্বর ব্লকের শিবিরে ফর্ম এবং প্রয়োজনীয় নথি জমা দিতে ভিড় জমালেন হাজার হাজার বেকার যুবক-যুবতী। কিন্তু সরকারি নির্দেশিকায় আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেও, বাস্তবে লাইনে দেখা গেল উচ্চশিক্ষিতদের ভিড়।মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক নয়, বিএ এমনকি এমএ ডিগ্রিধারীরাও লাইনে দাঁড়িয়েছেন ভাতার আশায়। শুধু বসিরহাট নয়, প্রায় একই চিত্র ধরা পড়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকেও। শিবিরে আসা উচ্চশিক্ষিত যুবক-যুবতীদের দাবি, দীর্ঘ সময় ধরে চাকরির চেষ্টা করেও তাঁরা সফল হননি। বর্তমান পরিস্থিতিতে বড় কোনও চাকরির নিশ্চয়তা না থাকায় সরকারি এই সামান্য আর্থিক সাহায্যটুকুই তাঁদের কাছে এখন বড় ভরসা। যদিও শাসকদলের নেতৃত্বের দাবি, বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প চালু করা হয়েছে এবং এতে ব্যাপক সাড়াও মিলছে। তবে উচ্চশিক্ষিতদের এই ভিড় রাজ্যে কর্মসংস্থানের অভাব নিয়ে আবারও এক বড় প্রশ্ন তুলে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার