Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সুপ্রিম কোর্টে ফের ঝুলেই রইল আইপ্যাক মামলা, এক মাসে এই নিয়ে তিন বার পিছোল শুনানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সুপ্রিম কোর্টে ফের ঝুলেই রইল আইপ্যাক মামলা, এক মাসে এই নিয়ে তিন বার পিছোল শুনানি

নয়াদিল্লি: শীর্ষ আদালতে আরও এক মাস পিছিয়ে গেল বহুল চর্চিত আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে এই মামলার শুনানির কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। এই নিয়ে পর পর তিন বার থমকে গেল আইপ্যাক মামলার আইনি প্রক্রিয়া। আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ মার্চ।



মামলার গতিপ্রকৃতি অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি প্রথমবার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আবেদন জানায় যে, রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য তাদের সময়ের প্রয়োজন। সেই আবেদন মঞ্জুর করে শুনানি এক সপ্তাহ পিছিয়ে ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। কিন্তু সেদিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় ফের পিছিয়ে যায় শুনানি। বুধবার ফের শুনানির কথা থাকলেও কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল আদালতকে জানান, রাজ্যের বক্তব্যের পাল্টা জবাব তৈরি থাকলেও তা এখনও জমা করা হয়নি। বুধবারের মধ্যেই সেই হলফনামা জমা দেওয়া হবে। এই সওয়াল-জবাবের পরই বিচারপতি মিশ্রের বেঞ্চ শুনানির দিন প্রায় এক মাস পিছিয়ে দেয়।


ঘটনার সূত্রপাত গত ৮ জানুয়ারি। কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে হানা দেয় ইডি। অভিযোগ, সেই তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তদন্তে বাধা দেওয়া হয়েছে এবং নথিপত্র কেড়ে নেওয়া হয়েছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। পালটা আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকারও।


গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে রাজ্য স্পষ্ট জানায়, ইডির এই মামলা দায়ের করার কোনো মৌলিক অধিকার নেই। রাজ্যের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই আইপ্যাকের দফতরে যেভাবে তল্লাশি চালানো হয়েছে, তা আইনসম্মত নয়। রাজ্যের এই দাবির পালটা দিতেই এবার কোমর বাঁধছে ইডি। ফলে আইনি এই দড়ি টানাটানি এখন ১৬ মার্চের অপেক্ষায়।

বিষয় : Mamata Banerjee Social Media ipac coal smuggling supreme court westbengal state goverment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সুপ্রিম কোর্টে ফের ঝুলেই রইল আইপ্যাক মামলা, এক মাসে এই নিয়ে তিন বার পিছোল শুনানি

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: শীর্ষ আদালতে আরও এক মাস পিছিয়ে গেল বহুল চর্চিত আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে এই মামলার শুনানির কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। এই নিয়ে পর পর তিন বার থমকে গেল আইপ্যাক মামলার আইনি প্রক্রিয়া। আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ মার্চ।মামলার গতিপ্রকৃতি অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি প্রথমবার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আবেদন জানায় যে, রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য তাদের সময়ের প্রয়োজন। সেই আবেদন মঞ্জুর করে শুনানি এক সপ্তাহ পিছিয়ে ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। কিন্তু সেদিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় ফের পিছিয়ে যায় শুনানি। বুধবার ফের শুনানির কথা থাকলেও কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল আদালতকে জানান, রাজ্যের বক্তব্যের পাল্টা জবাব তৈরি থাকলেও তা এখনও জমা করা হয়নি। বুধবারের মধ্যেই সেই হলফনামা জমা দেওয়া হবে। এই সওয়াল-জবাবের পরই বিচারপতি মিশ্রের বেঞ্চ শুনানির দিন প্রায় এক মাস পিছিয়ে দেয়।ঘটনার সূত্রপাত গত ৮ জানুয়ারি। কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে হানা দেয় ইডি। অভিযোগ, সেই তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তদন্তে বাধা দেওয়া হয়েছে এবং নথিপত্র কেড়ে নেওয়া হয়েছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। পালটা আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকারও।গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে রাজ্য স্পষ্ট জানায়, ইডির এই মামলা দায়ের করার কোনো মৌলিক অধিকার নেই। রাজ্যের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই আইপ্যাকের দফতরে যেভাবে তল্লাশি চালানো হয়েছে, তা আইনসম্মত নয়। রাজ্যের এই দাবির পালটা দিতেই এবার কোমর বাঁধছে ইডি। ফলে আইনি এই দড়ি টানাটানি এখন ১৬ মার্চের অপেক্ষায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার