Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সংবাদমাধ্যমের শোরগোলে ফিরল হুঁশ? ইমরানকে চক্ষু হাসপাতালে পাঠাচ্ছে প্রশাসন, দাবি সূত্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদমাধ্যমের শোরগোলে ফিরল হুঁশ? ইমরানকে চক্ষু হাসপাতালে পাঠাচ্ছে প্রশাসন, দাবি সূত্রের

রাওয়ালপিন্ডি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানকে। তোষাখানা মামলা থেকে শুরু করে একাধিক অভিযোগে ২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী এই 'ক্যাপ্টেন'। সম্প্রতি তাঁর চোখের গুরুতর সমস্যার খবর নিয়ে শোরগোল শুরু হওয়ায় কিছুটা বাধ্য হয়েই নড়েচড়ে বসেছে শেহবাজ শরিফ সরকার।


সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, কারাবন্দি ইমরানের চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। এমনকি সুনীল গাভাসকর ও কপিল দেবের মতো ক্রিকেট দুনিয়ার কিংবদন্তীরাও ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাক সরকারকে চিঠি লেখেন।


এরই প্রেক্ষিতে গত রবিবার পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও আল-শিফা ট্রাস্ট আই হাসপাতালের চিকিৎসকরা জেলে গিয়ে তাঁকে পরীক্ষা করেন। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মেডিক্যাল বোর্ডও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে জানায়, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।


সূত্রের খবর, চোখের চিকিৎসার পরবর্তী ধাপ হিসাবে ইমরান খানকে আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, তাঁর চোখে একটি বিশেষ ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য তাঁকে হাসপাতালে রাখা প্রয়োজন। তবে, শুধুমাত্র চোখ নয়, ইমরানের সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে এবং হার্ট সংক্রান্ত একাধিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, হাসপাতালে থাকাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দেখা করার অনুমতিও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।


ইমরানের পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে, আদালত সপ্তাহে দু’দিন তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও জেল কর্তৃপক্ষ তাতে বাধা দিচ্ছে। এমনকী, ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগও উঠেছে আদিয়ালা জেলের সুপারের বিরুদ্ধে। এই রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের মাঝেই ইমরানের হাসপাতালে স্থানান্তরকে ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখছেন তাঁর অনুগামীরা। যদিও হাসপাতালে কতদিন তাঁকে রাখা হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। তবে, শোনা যাচ্ছে প্রাক্তন এই বিশ্বজয়ী অধিনায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে বর্তমানে নাকি সতর্ক প্রশাসন।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সংবাদমাধ্যমের শোরগোলে ফিরল হুঁশ? ইমরানকে চক্ষু হাসপাতালে পাঠাচ্ছে প্রশাসন, দাবি সূত্রের

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রাওয়ালপিন্ডি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানকে। তোষাখানা মামলা থেকে শুরু করে একাধিক অভিযোগে ২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী এই 'ক্যাপ্টেন'। সম্প্রতি তাঁর চোখের গুরুতর সমস্যার খবর নিয়ে শোরগোল শুরু হওয়ায় কিছুটা বাধ্য হয়েই নড়েচড়ে বসেছে শেহবাজ শরিফ সরকার।সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, কারাবন্দি ইমরানের চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। এমনকি সুনীল গাভাসকর ও কপিল দেবের মতো ক্রিকেট দুনিয়ার কিংবদন্তীরাও ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাক সরকারকে চিঠি লেখেন।এরই প্রেক্ষিতে গত রবিবার পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও আল-শিফা ট্রাস্ট আই হাসপাতালের চিকিৎসকরা জেলে গিয়ে তাঁকে পরীক্ষা করেন। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মেডিক্যাল বোর্ডও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে জানায়, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।সূত্রের খবর, চোখের চিকিৎসার পরবর্তী ধাপ হিসাবে ইমরান খানকে আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, তাঁর চোখে একটি বিশেষ ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য তাঁকে হাসপাতালে রাখা প্রয়োজন। তবে, শুধুমাত্র চোখ নয়, ইমরানের সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে এবং হার্ট সংক্রান্ত একাধিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, হাসপাতালে থাকাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দেখা করার অনুমতিও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।ইমরানের পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে, আদালত সপ্তাহে দু’দিন তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও জেল কর্তৃপক্ষ তাতে বাধা দিচ্ছে। এমনকী, ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগও উঠেছে আদিয়ালা জেলের সুপারের বিরুদ্ধে। এই রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের মাঝেই ইমরানের হাসপাতালে স্থানান্তরকে ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখছেন তাঁর অনুগামীরা। যদিও হাসপাতালে কতদিন তাঁকে রাখা হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। তবে, শোনা যাচ্ছে প্রাক্তন এই বিশ্বজয়ী অধিনায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে বর্তমানে নাকি সতর্ক প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার