Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নির্বাসন কাটিয়ে মসনদে তারেক রহমান: বেতন থেকে বিলাসিতা, কত বড় সুযোগ-সুবিধার তালিকা?

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাসন কাটিয়ে মসনদে তারেক রহমান: বেতন থেকে বিলাসিতা, কত বড় সুযোগ-সুবিধার তালিকা?

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ১৮ মাসের টালমাটাল রাজনৈতিক অধ্যায়ের পর বাংলাদেশে ফিরল নির্বাচিত সরকার। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ঘুচিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে পা রেখেছিলেন তিনি, আর ঠিক দুই মাসের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বাংলাদেশের ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে ঠিক কত টাকা বেতন পাবেন খালেদা-পুত্র? আর কী কী সুযোগ-সুবিধাই বা বরাদ্দ থাকছে তাঁর জন্য?


প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই চমক দিয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রী হিসেবে সাধারণত পাওয়া সরকারি জমি এবং ট্যাক্স-ফ্রি গাড়ির সুবিধা তিনি গ্রহণ করবেন না। এমনকি তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও এই একই পথে হাঁটবেন বলে ঘোষণা করা হয়েছে। তবে বেতন বা অন্যান্য নির্দিষ্ট ভাতা তিনি গ্রহণ করবেন।


‘দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রাপ্ত সুযোগ-সুবিধার খতিয়ানটি বেশ দীর্ঘ:


মাসিক মূল বেতন: ১ লক্ষ ১৫ হাজার টাকা।


বাড়ি ভাড়া: সরকারি বাসভবনের পরিবর্তে নিজের বাড়িতে থাকলে মাসে অতিরিক্ত ১ লক্ষ টাকা বাড়ি ভাড়া হিসেবে পাবেন।


দৈনিক ভাতা: প্রধানমন্ত্রীর কাজের জন্য প্রতিদিন ৩ হাজার টাকা করে দৈনিক ভাতা বরাদ্দ থাকে।


প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার দেশ এবং দেশের বাইরে যেকোনো উন্নত মানের চিকিৎসা সুবিধা পাবেন সম্পূর্ণ সরকারি খরচে। এছাড়া বিমান ভ্রমণের জন্য ২৫ লক্ষ টাকার বিমা কভারেজ এবং জরুরি প্রয়োজনে দেড় কোটি টাকার একটি বিশেষ তহবিল ব্যবহারের ক্ষমতা তাঁর হাতে থাকবে।


রাজকীয় জীবনযাপনের অন্যান্য সুবিধা:


যাতায়াত: প্রধানমন্ত্রীর বাসভবন থেকে অফিস এবং দেশের ভিতরে যেকোনো সরকারি যাতায়াত সম্পূর্ণ ফ্রি। বিদেশ সফরের জন্য রয়েছে পৃথক ভাতা।


সংসার খরচ: বাসভবনের বিদ্যুৎ, জল, ফোন বিল এবং নিরাপত্তারক্ষীদের সমস্ত খরচ বহন করবে রাষ্ট্র। এমনকি সাড়ে চার হাজার কিলোমিটারের মধ্যে গৃহস্থালি পণ্য পরিবহনের জন্য গাড়ি, বিমান বা জাহাজের খরচও আসবে সরকারি কোষাগার থেকে।


বিনোদনের খরচ: প্রধানমন্ত্রীর আপ্যায়ন ও বিনোদনের জন্য নির্দিষ্ট খরচও বহন করে সরকার।


জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই বিপুল সুযোগ-সুবিধা ভোগ করবেন তারেক রহমান। তবে শুরুতেই বিলাসিতার কিছু অংশ বর্জন করে তিনি যে নতুন বার্তা দিতে চাইলেন, তা নিয়ে এখন চর্চা তুঙ্গে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


নির্বাসন কাটিয়ে মসনদে তারেক রহমান: বেতন থেকে বিলাসিতা, কত বড় সুযোগ-সুবিধার তালিকা?

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ১৮ মাসের টালমাটাল রাজনৈতিক অধ্যায়ের পর বাংলাদেশে ফিরল নির্বাচিত সরকার। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ঘুচিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে পা রেখেছিলেন তিনি, আর ঠিক দুই মাসের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বাংলাদেশের ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে ঠিক কত টাকা বেতন পাবেন খালেদা-পুত্র? আর কী কী সুযোগ-সুবিধাই বা বরাদ্দ থাকছে তাঁর জন্য?প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই চমক দিয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রী হিসেবে সাধারণত পাওয়া সরকারি জমি এবং ট্যাক্স-ফ্রি গাড়ির সুবিধা তিনি গ্রহণ করবেন না। এমনকি তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও এই একই পথে হাঁটবেন বলে ঘোষণা করা হয়েছে। তবে বেতন বা অন্যান্য নির্দিষ্ট ভাতা তিনি গ্রহণ করবেন।‘দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রাপ্ত সুযোগ-সুবিধার খতিয়ানটি বেশ দীর্ঘ:মাসিক মূল বেতন: ১ লক্ষ ১৫ হাজার টাকা।বাড়ি ভাড়া: সরকারি বাসভবনের পরিবর্তে নিজের বাড়িতে থাকলে মাসে অতিরিক্ত ১ লক্ষ টাকা বাড়ি ভাড়া হিসেবে পাবেন।দৈনিক ভাতা: প্রধানমন্ত্রীর কাজের জন্য প্রতিদিন ৩ হাজার টাকা করে দৈনিক ভাতা বরাদ্দ থাকে।প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার দেশ এবং দেশের বাইরে যেকোনো উন্নত মানের চিকিৎসা সুবিধা পাবেন সম্পূর্ণ সরকারি খরচে। এছাড়া বিমান ভ্রমণের জন্য ২৫ লক্ষ টাকার বিমা কভারেজ এবং জরুরি প্রয়োজনে দেড় কোটি টাকার একটি বিশেষ তহবিল ব্যবহারের ক্ষমতা তাঁর হাতে থাকবে।রাজকীয় জীবনযাপনের অন্যান্য সুবিধা:যাতায়াত: প্রধানমন্ত্রীর বাসভবন থেকে অফিস এবং দেশের ভিতরে যেকোনো সরকারি যাতায়াত সম্পূর্ণ ফ্রি। বিদেশ সফরের জন্য রয়েছে পৃথক ভাতা।সংসার খরচ: বাসভবনের বিদ্যুৎ, জল, ফোন বিল এবং নিরাপত্তারক্ষীদের সমস্ত খরচ বহন করবে রাষ্ট্র। এমনকি সাড়ে চার হাজার কিলোমিটারের মধ্যে গৃহস্থালি পণ্য পরিবহনের জন্য গাড়ি, বিমান বা জাহাজের খরচও আসবে সরকারি কোষাগার থেকে।বিনোদনের খরচ: প্রধানমন্ত্রীর আপ্যায়ন ও বিনোদনের জন্য নির্দিষ্ট খরচও বহন করে সরকার।জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই বিপুল সুযোগ-সুবিধা ভোগ করবেন তারেক রহমান। তবে শুরুতেই বিলাসিতার কিছু অংশ বর্জন করে তিনি যে নতুন বার্তা দিতে চাইলেন, তা নিয়ে এখন চর্চা তুঙ্গে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার