ছুটির মেজাজে জল ঢালতে চলেছে রেলের মেগা ব্লক। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামী ২১ এবং ২২ ফেব্রুয়ারি (শনিবার ও রবিবার) একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত তারকেশ্বর শাখার শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মাঝে পাওয়ার ও ট্রাফিক ব্লকের কারণে এই পরিষেবা ব্যাহত হবে।
দিয়ারা স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য ২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১১টা ২০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত ব্লক নেওয়া হবে। এর জেরে শনি ও রবিবার মিলিয়ে মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) যে ট্রেনগুলি বাতিল:
রাত ১০:১৮-র ৩৭৩৮৪ গোঘাট-হাওড়া লোকাল।
রাত ৯:৩৮-র ৩৭৩৫৮ তারকেশ্বর-হাওড়া লোকাল।
রাত ৭:৪০-র হাওড়া-গোঘাট লোকাল।
রাত ১১:০৫-র ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল।
রবিবার (২২ ফেব্রুয়ারি) যে ট্রেনগুলি বাতিল:
ডাউন শাখা: ভোর ৩:৫০ থেকে সকাল ৮:৫০ পর্যন্ত তারকেশ্বর-হাওড়া লোকালের একাধিক ট্রেন (৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩২৪, ৩৭৩২৬) বাতিল থাকবে।
আপ শাখা: ভোর ৪:০৫ থেকে সকাল ৬:৪৫ পর্যন্ত হাওড়া-তারকেশ্বর লোকালের ৫টি প্রধান ট্রেনসহ আরও বেশ কিছু লোকাল চলবে না।
বাঁশবেড়িয়া-ত্রিবেণী শাখাতেও প্রভাব
শুধু সপ্তাহান্ত নয়, আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে আগামী ৩ মে পর্যন্ত বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝে রোড ওভারব্রিজের কাজের জন্য মাঝে মধ্যেই ৩ ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের ১৯, ২০, ২৫, ২৬, ২৭ ও ২৮ তারিখেও এই কাজ চলবে। এর ফলে বেশ কিছু ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে।
যাত্রীদের প্রতি অনুরোধ: স্টেশনে পৌঁছে অবশ্যই 'পাবলিক অ্যাড্রেস সিস্টেম' বা মাইকের ঘোষণা ভালো করে শুনে নিন। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বেরোনোর আগে বিকল্প যাতায়াত ব্যবস্থার কথা ভেবে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
বিষয় : Train Cancelled

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন