Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিল্লির এআই সম্মেলনে বক্তৃতা করছেন না বিল গেট্‌স! নেপথ্যে কি এপস্টিন-ফাইল বিতর্ক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লির এআই সম্মেলনে বক্তৃতা করছেন না বিল গেট্‌স! নেপথ্যে কি এপস্টিন-ফাইল বিতর্ক?

অবশেষে যাবতীয় জল্পনা সত্যি হলো। নয়াদিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে (AI Impact Summit 2026) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বক্তৃতা দিচ্ছেন না মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতা বিল গেট্‌স। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ‘গেট্‌স ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে বিল গেট্‌সের পরিবর্তে ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবেন আফ্রিকা ও ভারতের দফতরগুলির প্রধান অঙ্কুর ভোরা। আজ বিকেলেই তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। গেট্‌স ফাউন্ডেশনের পোস্টে লেখা হয়েছে, “সযত্নে ভাবনাচিন্তা করে এবং সম্মেলনের বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মিস্টার গেট্‌স স্বাগত ভাষণ দিচ্ছেন না।” তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করতে তাঁরা পূর্বের মতোই দায়বদ্ধ থাকবেন।

গত মঙ্গলবার থেকেই গেট্‌সের ভাষণ ঘিরে সংশয় তৈরি হয়েছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল যে, সম্মেলনে আমন্ত্রিতদের তালিকা থেকে গেট্‌সের নাম সরিয়ে দেওয়া হয়েছে। এর নেপথ্যে উঠে আসছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে গেট্‌সের সম্পর্কের বিতর্ক। সদ্যপ্রকাশিত 'এপস্টিন ফাইলে' দাবি করা হয়েছে যে, এপস্টিনের সঙ্গে গেট্‌সের ঘনিষ্ঠতা ছিল। এমনকি রুশ মহিলাদের সঙ্গে তাঁর যোগাযোগ ও ব্যক্তিগত জীবনের অত্যন্ত স্পর্শকাতর কিছু তথ্য ইমেলের মাধ্যমে সামনে এসেছে।


যদিও গেট্‌স এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এপস্টিনের সঙ্গে আলাপের জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন, তবুও ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি— যৌন অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই নাকি দিল্লি গেট্‌সের আমন্ত্রণের বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছিল। সোমবার অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে বৈঠক করলেও, দিল্লির হাই-প্রোফাইল এই সম্মেলনে তাঁর না থাকা এখন আন্তর্জাতিক মহলে বড় আলোচনার বিষয়।


এআই সম্মেলনের মতো মঞ্চে মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতাকে ব্রাত্য রাখার এই সিদ্ধান্ত কি তাঁর ভাবমূর্তির সংকটের ফল? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজধানীর অলিন্দে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দিল্লির এআই সম্মেলনে বক্তৃতা করছেন না বিল গেট্‌স! নেপথ্যে কি এপস্টিন-ফাইল বিতর্ক?

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
অবশেষে যাবতীয় জল্পনা সত্যি হলো। নয়াদিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে (AI Impact Summit 2026) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বক্তৃতা দিচ্ছেন না মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতা বিল গেট্‌স। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ‘গেট্‌স ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে বিল গেট্‌সের পরিবর্তে ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবেন আফ্রিকা ও ভারতের দফতরগুলির প্রধান অঙ্কুর ভোরা। আজ বিকেলেই তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। গেট্‌স ফাউন্ডেশনের পোস্টে লেখা হয়েছে, “সযত্নে ভাবনাচিন্তা করে এবং সম্মেলনের বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মিস্টার গেট্‌স স্বাগত ভাষণ দিচ্ছেন না।” তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করতে তাঁরা পূর্বের মতোই দায়বদ্ধ থাকবেন।গত মঙ্গলবার থেকেই গেট্‌সের ভাষণ ঘিরে সংশয় তৈরি হয়েছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল যে, সম্মেলনে আমন্ত্রিতদের তালিকা থেকে গেট্‌সের নাম সরিয়ে দেওয়া হয়েছে। এর নেপথ্যে উঠে আসছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে গেট্‌সের সম্পর্কের বিতর্ক। সদ্যপ্রকাশিত 'এপস্টিন ফাইলে' দাবি করা হয়েছে যে, এপস্টিনের সঙ্গে গেট্‌সের ঘনিষ্ঠতা ছিল। এমনকি রুশ মহিলাদের সঙ্গে তাঁর যোগাযোগ ও ব্যক্তিগত জীবনের অত্যন্ত স্পর্শকাতর কিছু তথ্য ইমেলের মাধ্যমে সামনে এসেছে।যদিও গেট্‌স এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এপস্টিনের সঙ্গে আলাপের জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন, তবুও ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি— যৌন অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই নাকি দিল্লি গেট্‌সের আমন্ত্রণের বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছিল। সোমবার অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে বৈঠক করলেও, দিল্লির হাই-প্রোফাইল এই সম্মেলনে তাঁর না থাকা এখন আন্তর্জাতিক মহলে বড় আলোচনার বিষয়।এআই সম্মেলনের মতো মঞ্চে মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতাকে ব্রাত্য রাখার এই সিদ্ধান্ত কি তাঁর ভাবমূর্তির সংকটের ফল? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজধানীর অলিন্দে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার