Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হিন্দু পুলিশ কর্মীকে পুড়িয়ে খুনে অভিযুক্ত বাংলাদেশের ‘ওয়ান্টেড’ ছাত্রনেতা গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
হিন্দু পুলিশ কর্মীকে পুড়িয়ে খুনে অভিযুক্ত বাংলাদেশের ‘ওয়ান্টেড’ ছাত্রনেতা গ্রেফতার!

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর চলা অরাজকতার আবহে হিন্দু পুলিশ কর্মী সন্তোষ চৌধুরীকে নৃশংসভাবে খুনের প্রধান অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। আহমেদ রাজা হাসান মেহেদি নামে বাংলাদেশের ওই ‘ওয়ান্টেড’ ছাত্রনেতাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মেহেদি ভারতে গা ঢাকা দিয়ে ইউরোপে পালানোর ছক কষেছিলেন বলে খবর।

ঘটনাটি ঘটেছিল হবিগঞ্জের বানিয়াচং থানায়। তৎকালীন সাব-ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীকে উত্তেজিত জনতা থানার মধ্যেই গণপিটুনি দেয়। চরম নৃশংসতার এখানেই শেষ নয়; অভিযোগ ওঠে, ওই পুলিশ কর্মীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এবং পরে তাঁর অগ্নিদগ্ধ দেহ একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এই ভয়াবহ ভিডিওটি আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড় তুলেছিল।


দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে অপরাধ করার পর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন মেহেদি। তিনি দিল্লি থেকে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিমানবন্দরের কড়া নজরদারিতে ধরা পড়ে যান। সূত্রের খবর, একটি ভিডিওতে তিনি নিজের অপরাধের কথা স্বীকারও করেছিলেন। বাংলাদেশের পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ এই আসামীকে গ্রেফতারের পর ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।


সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়া ওই পুলিশ কর্মী হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় মেহেদির এই গ্রেফতারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : India Bangladesh Habiganj Mahadi Police Killer Arrested

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হিন্দু পুলিশ কর্মীকে পুড়িয়ে খুনে অভিযুক্ত বাংলাদেশের ‘ওয়ান্টেড’ ছাত্রনেতা গ্রেফতার!

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর চলা অরাজকতার আবহে হিন্দু পুলিশ কর্মী সন্তোষ চৌধুরীকে নৃশংসভাবে খুনের প্রধান অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। আহমেদ রাজা হাসান মেহেদি নামে বাংলাদেশের ওই ‘ওয়ান্টেড’ ছাত্রনেতাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মেহেদি ভারতে গা ঢাকা দিয়ে ইউরোপে পালানোর ছক কষেছিলেন বলে খবর।ঘটনাটি ঘটেছিল হবিগঞ্জের বানিয়াচং থানায়। তৎকালীন সাব-ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীকে উত্তেজিত জনতা থানার মধ্যেই গণপিটুনি দেয়। চরম নৃশংসতার এখানেই শেষ নয়; অভিযোগ ওঠে, ওই পুলিশ কর্মীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এবং পরে তাঁর অগ্নিদগ্ধ দেহ একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এই ভয়াবহ ভিডিওটি আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড় তুলেছিল।দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে অপরাধ করার পর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন মেহেদি। তিনি দিল্লি থেকে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিমানবন্দরের কড়া নজরদারিতে ধরা পড়ে যান। সূত্রের খবর, একটি ভিডিওতে তিনি নিজের অপরাধের কথা স্বীকারও করেছিলেন। বাংলাদেশের পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ এই আসামীকে গ্রেফতারের পর ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়া ওই পুলিশ কর্মী হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় মেহেদির এই গ্রেফতারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার