ভারতীয় পেসার মহম্মদ শামির আইনি জটিলতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের করা নতুন মামলায় শামি ও তাঁর পরিবারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে চলা খোরপোশ ও বিচ্ছেদ সংক্রান্ত মামলাগুলি এবার দিল্লিতে স্থানান্তরের দাবি তুলেছেন হাসিন।
হাসিনের দাবি, তিনি বর্তমানে মেয়ের পড়াশোনার জন্য দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করছেন। তাই কলকাতা হাইকোর্টে মামলা চলায় প্রতি শুনানিতে দিল্লি থেকে কলকাতায় আসা তাঁর পক্ষে যেমন কষ্টসাধ্য, তেমনই ব্যয়সাপেক্ষ। বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই আরজির প্রেক্ষিতেই শামির পরিবারের মতামত জানতে চেয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসে কলকাতা হাইকোর্ট শামিকে মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এই অঙ্কেও খুশি নন হাসিন। সোশ্যাল মিডিয়ায় শামির বিরুদ্ধে তোপ দেগে তিনি দাবি করেছেন, নিজের মেয়েকে বঞ্চিত করে শামি নাকি তাঁর প্রেমিকার সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ঢালছেন। ২০১৮ সাল থেকে কলকাতায় চলা এই দীর্ঘ আইনি যুদ্ধ এবার রাজধানীর বুকে পৌঁছায় কি না, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন