Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভাঙড়ে ‘যুব সাথী’ ক্যাম্পে তুলকালাম: আধিকারিককে ঘিরে তুমুল বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙড়ে ‘যুব সাথী’ ক্যাম্পে তুলকালাম: আধিকারিককে ঘিরে তুমুল বিক্ষোভ

ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিটাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে 'যুব সাথী' প্রকল্পের ক্যাম্পকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রকল্পের ফর্ম জমা দেওয়া নিয়ে তৈরি হওয়া অব্যবস্থাপনার জেরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় যুবক ও বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছাতে হয়।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই পিটাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে 'যুব সাথী' প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য কয়েকশো যুবক লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বেলা ১১টা নাগাদ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ক্যাম্পে পৌঁছালে ধৈর্য হারান লাইনে দাঁড়িয়ে থাকা যুবকরা। আধিকারিকদের দেরিতে আসা এবং অব্যবস্থাপনার অভিযোগে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। অভিযোগ, দায়িত্বজ্ঞানহীনতার জন্য পুলিশ আধিকারিকদেরও ভর্ৎসনা করে। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর পুনরায় ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হয়। এলাকায় বর্তমানে পুলিশি টহল চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বিষয় : BHANGOR NEWS PITAPUKUR PRIMARY SCHOOL BHANGARPOLICE YUBOSATHI

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভাঙড়ে ‘যুব সাথী’ ক্যাম্পে তুলকালাম: আধিকারিককে ঘিরে তুমুল বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিটাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে 'যুব সাথী' প্রকল্পের ক্যাম্পকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রকল্পের ফর্ম জমা দেওয়া নিয়ে তৈরি হওয়া অব্যবস্থাপনার জেরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় যুবক ও বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছাতে হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই পিটাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে 'যুব সাথী' প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য কয়েকশো যুবক লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বেলা ১১টা নাগাদ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ক্যাম্পে পৌঁছালে ধৈর্য হারান লাইনে দাঁড়িয়ে থাকা যুবকরা। আধিকারিকদের দেরিতে আসা এবং অব্যবস্থাপনার অভিযোগে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। অভিযোগ, দায়িত্বজ্ঞানহীনতার জন্য পুলিশ আধিকারিকদেরও ভর্ৎসনা করে। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর পুনরায় ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হয়। এলাকায় বর্তমানে পুলিশি টহল চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার