Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আচমকাই আকাশসীমা বন্ধ করল বাংলাদেশ, চাপে স্পাইসজেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
আচমকাই আকাশসীমা বন্ধ করল বাংলাদেশ, চাপে স্পাইসজেট

উত্তর–পূর্ব ভারতের সঙ্গে আকাশ যোগাযোগে তৈরি হল নতুন জট। আচমকাই ভারতের বেসরকারি বিমান সংস্থা SpiceJet-কে নিজেদের আকাশসীমা ব্যবহার থেকে বিরত রাখল বাংলাদেশ। বকেয়া পথনির্দেশনা শুল্ক না মেটানোর অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের Civil Aviation Authority of Bangladesh (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ)।

বাংলাদেশের এই পদক্ষেপে সরাসরি প্রভাব পড়েছে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফল-গামী উড়ানে। আগে যে পথটি ছিল সংক্ষিপ্ত, এখন সেই উড়ানগুলোকে ঘুরপথে যেতে হচ্ছে। ফলে বেড়েছে যাত্রাসময় ও জ্বালানি ব্যয়। ভবিষ্যতে এর প্রভাব ভাড়াতেও পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।

বিমান চলাচল বিশেষজ্ঞদের একাংশের মত, এই ধরনের আর্থিক বিষয় সাধারণত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই মেটানো হয়। সেখানে সরাসরি আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত কতটা কূটনৈতিকভাবে সমীচীন, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে যখন উত্তর–পূর্ব ভারতের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের আকাশপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংস্থার তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বিষয় : Spicejet

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আচমকাই আকাশসীমা বন্ধ করল বাংলাদেশ, চাপে স্পাইসজেট

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
উত্তর–পূর্ব ভারতের সঙ্গে আকাশ যোগাযোগে তৈরি হল নতুন জট। আচমকাই ভারতের বেসরকারি বিমান সংস্থা SpiceJet-কে নিজেদের আকাশসীমা ব্যবহার থেকে বিরত রাখল বাংলাদেশ। বকেয়া পথনির্দেশনা শুল্ক না মেটানোর অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের Civil Aviation Authority of Bangladesh (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ)।বাংলাদেশের এই পদক্ষেপে সরাসরি প্রভাব পড়েছে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফল-গামী উড়ানে। আগে যে পথটি ছিল সংক্ষিপ্ত, এখন সেই উড়ানগুলোকে ঘুরপথে যেতে হচ্ছে। ফলে বেড়েছে যাত্রাসময় ও জ্বালানি ব্যয়। ভবিষ্যতে এর প্রভাব ভাড়াতেও পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।বিমান চলাচল বিশেষজ্ঞদের একাংশের মত, এই ধরনের আর্থিক বিষয় সাধারণত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই মেটানো হয়। সেখানে সরাসরি আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত কতটা কূটনৈতিকভাবে সমীচীন, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে যখন উত্তর–পূর্ব ভারতের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের আকাশপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।সংস্থার তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার