Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পলিটেকনিক কলেজে র‍্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের ছাত্র! কাশীপুর থানায় দায়ের মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিক কলেজে র‍্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের ছাত্র! কাশীপুর থানায় দায়ের মামলা

শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং রুখতে কড়া আইনি বিধান থাকলেও ফের একবার কলঙ্কিত হলো শিক্ষা প্রতিষ্ঠন। উত্তর কলকাতার একটি নামী পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের এক ছাত্রকে র‍্যাগিং করার অভিযোগ উঠল সিনিয়দের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের সাধারণ পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।


জানা গিয়েছে, অভিযোগকারী ছাত্র ওই কলেজেরই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর অভিযোগ, একই বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের বেশ কয়েকজন ছাত্র তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে। ঘটনার ভয়াবহতা বুঝে ওই ছাত্র প্রথমে কলেজের অ্যান্টি-র‍্যাগিং কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ সরাসরি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়।



ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কাশীপুর থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত অজ্ঞাতপরিচয় ছাত্রদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পশ্চিমবঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান র‍্যাগিং নিষিদ্ধকরণ আইন ২০০০-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করতে কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কতটা তৎপর, এখন সেটাই দেখার। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠন থেকে শুরু করে অভিভাবক মহল।

বিষয় : KOLKATAPOLICE ANTIRAGGING COLLEGE STUDENT HARRASMENT ELECTRICAL ENGINEERING

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পলিটেকনিক কলেজে র‍্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের ছাত্র! কাশীপুর থানায় দায়ের মামলা

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং রুখতে কড়া আইনি বিধান থাকলেও ফের একবার কলঙ্কিত হলো শিক্ষা প্রতিষ্ঠন। উত্তর কলকাতার একটি নামী পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের এক ছাত্রকে র‍্যাগিং করার অভিযোগ উঠল সিনিয়দের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের সাধারণ পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।জানা গিয়েছে, অভিযোগকারী ছাত্র ওই কলেজেরই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর অভিযোগ, একই বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের বেশ কয়েকজন ছাত্র তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে। ঘটনার ভয়াবহতা বুঝে ওই ছাত্র প্রথমে কলেজের অ্যান্টি-র‍্যাগিং কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ সরাসরি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়।ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কাশীপুর থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত অজ্ঞাতপরিচয় ছাত্রদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পশ্চিমবঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান র‍্যাগিং নিষিদ্ধকরণ আইন ২০০০-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করতে কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কতটা তৎপর, এখন সেটাই দেখার। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠন থেকে শুরু করে অভিভাবক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার