Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মোবাইল চোর সন্দেহে পাকড়াও মহিলা, পুলিশের জালে অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মোবাইল চোর সন্দেহে পাকড়াও মহিলা, পুলিশের জালে অভিযুক্ত

জঙ্গিপুর: বেশ কিছু দিন ধরেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে টাকা-পয়সা এবং মোবাইল ফোন চুরির অভিযোগ আসছিল। বারংবার অভিযোগ সত্ত্বেও অধরাই ছিল দুষ্কৃতীরা। তবে শুক্রবার দুপুরে জঙ্গিপুর পৌরসভার মহিলা ওয়ার্ডে চুরির চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়ল এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলেন রোগীর পরিজনেরা। বেশ কয়েকদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং রোগীর আত্মীয়রা এই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছিলেন। চুরির বিষয়টি সামনে আসতেই উত্তেজিত জনতা ওই মহিলাকে আটকে রাখে। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।




প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত মহিলা জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি যাযাবর বস্তির বাসিন্দা। অভিযোগ উঠেছে, এই চক্রের সদস্যরা রোগী সেজে দীর্ঘক্ষণ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাঘুরি করত এবং সুযোগ বুঝে সাধারণ মানুষের মোবাইল ও টাকা হাতিয়ে নিত। হাসপাতাল চত্বরে নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন রোগীর পরিজনেরা। পুলিশ পুরো চক্রটির হদিশ পেতে তদন্ত শুরু করেছে।

বিষয় : murshidabad LocalNews jangipur hospitalthesft

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মোবাইল চোর সন্দেহে পাকড়াও মহিলা, পুলিশের জালে অভিযুক্ত

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
জঙ্গিপুর: বেশ কিছু দিন ধরেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে টাকা-পয়সা এবং মোবাইল ফোন চুরির অভিযোগ আসছিল। বারংবার অভিযোগ সত্ত্বেও অধরাই ছিল দুষ্কৃতীরা। তবে শুক্রবার দুপুরে জঙ্গিপুর পৌরসভার মহিলা ওয়ার্ডে চুরির চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়ল এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলেন রোগীর পরিজনেরা। বেশ কয়েকদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং রোগীর আত্মীয়রা এই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছিলেন। চুরির বিষয়টি সামনে আসতেই উত্তেজিত জনতা ওই মহিলাকে আটকে রাখে। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত মহিলা জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি যাযাবর বস্তির বাসিন্দা। অভিযোগ উঠেছে, এই চক্রের সদস্যরা রোগী সেজে দীর্ঘক্ষণ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাঘুরি করত এবং সুযোগ বুঝে সাধারণ মানুষের মোবাইল ও টাকা হাতিয়ে নিত। হাসপাতাল চত্বরে নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন রোগীর পরিজনেরা। পুলিশ পুরো চক্রটির হদিশ পেতে তদন্ত শুরু করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার