Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শিশু হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা, বুলডোজ়ারে গুঁড়িয়ে দেওয়া হল অভিযুক্তের বাড়ি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
শিশু হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা, বুলডোজ়ারে গুঁড়িয়ে দেওয়া হল অভিযুক্তের বাড়ি

উত্তরপ্রদেশ : আট বছরের এক শিশুকে যৌন হেনস্থার মতো একটি মর্মান্তিক অভিযোগকে ঘিরে ক্ষোভ, উত্তেজনা এবং প্রশাসনিক পদক্ষেপ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকায় শেষ পর্যন্ত বুলডোজ়ার নিয়ে অভিযুক্তের বাড়ি ও দোকান ভেঙে দেয় প্রশাসন। সব মিলিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


সূত্রের খবর, ঘটনাটি লখিমপুর খেরী, উত্তরপ্রদেশ-এর একটি এলাকায়। অভিযোগ, পাড়ার এক সেলুনমালিক ওই শিশুকে যৌন হেনস্থা করেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তের গ্রেফতারের দাবি জানান। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে।



বুধবার সকালে প্রশাসনের একটি দল বুলডোজ়ার নিয়ে অভিযুক্তের বাড়িতে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই তার বাড়ি ও সেলুন ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, বাড়ি ও দোকানটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল এবং জমি জবরদখল করে নির্মাণ করা হয়। 


পুরসভার কর্তা বিজয়বাহাদুর যাদব জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং বাড়ি ও দোকানটি বৈধ কাগজপত্র ছাড়া তৈরি করা হয়েছিল। গত কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বাড়ছিল বলেও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল চলছে।

বিষয় : UP CHILDRAPE UPPOLICE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শিশু হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা, বুলডোজ়ারে গুঁড়িয়ে দেওয়া হল অভিযুক্তের বাড়ি

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
উত্তরপ্রদেশ : আট বছরের এক শিশুকে যৌন হেনস্থার মতো একটি মর্মান্তিক অভিযোগকে ঘিরে ক্ষোভ, উত্তেজনা এবং প্রশাসনিক পদক্ষেপ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকায় শেষ পর্যন্ত বুলডোজ়ার নিয়ে অভিযুক্তের বাড়ি ও দোকান ভেঙে দেয় প্রশাসন। সব মিলিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।সূত্রের খবর, ঘটনাটি লখিমপুর খেরী, উত্তরপ্রদেশ-এর একটি এলাকায়। অভিযোগ, পাড়ার এক সেলুনমালিক ওই শিশুকে যৌন হেনস্থা করেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তের গ্রেফতারের দাবি জানান। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে।বুধবার সকালে প্রশাসনের একটি দল বুলডোজ়ার নিয়ে অভিযুক্তের বাড়িতে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই তার বাড়ি ও সেলুন ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, বাড়ি ও দোকানটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল এবং জমি জবরদখল করে নির্মাণ করা হয়। পুরসভার কর্তা বিজয়বাহাদুর যাদব জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং বাড়ি ও দোকানটি বৈধ কাগজপত্র ছাড়া তৈরি করা হয়েছিল। গত কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বাড়ছিল বলেও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল চলছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার