Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সুপ্রিম ধাক্কায় পিছু হটলেন ট্রাম্প! ভারতের জন্য স্বস্তির খবর, এক লাফে কমল মার্কিন শুল্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
সুপ্রিম ধাক্কায় পিছু হটলেন ট্রাম্প! ভারতের জন্য স্বস্তির খবর, এক লাফে কমল মার্কিন শুল্ক
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: মার্কিন সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে বড়সড় স্বস্তি পেল ভারত-সহ বিশ্বের একাধিক দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (IEEPA) মাধ্যমে যে চড়া অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন, তাকে ‘বেআইনি’ ও ‘ক্ষমতার অপব্যবহার’ বলে ঘোষণা করেছে সে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের সাফ কথা, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এককভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না।

এই রায়ের পরপরই সুর নরম করে হোয়াইট হাউস জানিয়েছে, আইইইপিএ-এর অধীনে আরোপিত অতিরিক্ত শুল্ক আর কার্যকর হবে না। এর ফলে ভারতের ওপর চেপে থাকা ১৮ শতাংশ শুল্কের বোঝা আপাতত কাটল। তবে দমবার পাত্র নন ট্রাম্প। আদালতের রায়ের সমালোচনা করে তিনি পাল্টা ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা ব্যবহার করে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশে স্বাক্ষর করেছেন। অর্থাৎ, ১৮ শতাংশের বদলে আপাতত ভারতকে ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে।

তবে এই নতুন শুল্কের ক্ষেত্রেও রয়েছে আইনি মারপ্যাঁচ। মার্কিন আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের শুল্ক সর্বোচ্চ ১৫০ দিনের বেশি কার্যকর রাখা যায় না। আন্তর্জাতিক মহলের ধারণা, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকেই এই নতুন ১০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে।

এই আইনি টানাপোড়েনের মধ্যেও ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য সমঝোতা অপরিবর্তিত থাকছে। তাঁর মতে, মোদী এক ‘মহান’ নেতা এবং ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক চুক্তি হয়েছে তা অত্যন্ত ‘ন্যায্য’। ফলে আদালতের এই রায়ে বিশ্ব বাণিজ্য রাজনীতিতে তোলপাড় হলেও ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কে এখনই কোনও বড় নেতিবাচক প্রভাব পড়ছে না বলেই মনে করা হচ্ছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : NarendraModi BreakingNews IndiaUSTrade DonaldTrump SupremeCourtVerdict GlobalTrade

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সুপ্রিম ধাক্কায় পিছু হটলেন ট্রাম্প! ভারতের জন্য স্বস্তির খবর, এক লাফে কমল মার্কিন শুল্ক

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: মার্কিন সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে বড়সড় স্বস্তি পেল ভারত-সহ বিশ্বের একাধিক দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (IEEPA) মাধ্যমে যে চড়া অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন, তাকে ‘বেআইনি’ ও ‘ক্ষমতার অপব্যবহার’ বলে ঘোষণা করেছে সে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের সাফ কথা, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এককভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না।এই রায়ের পরপরই সুর নরম করে হোয়াইট হাউস জানিয়েছে, আইইইপিএ-এর অধীনে আরোপিত অতিরিক্ত শুল্ক আর কার্যকর হবে না। এর ফলে ভারতের ওপর চেপে থাকা ১৮ শতাংশ শুল্কের বোঝা আপাতত কাটল। তবে দমবার পাত্র নন ট্রাম্প। আদালতের রায়ের সমালোচনা করে তিনি পাল্টা ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা ব্যবহার করে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশে স্বাক্ষর করেছেন। অর্থাৎ, ১৮ শতাংশের বদলে আপাতত ভারতকে ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে।তবে এই নতুন শুল্কের ক্ষেত্রেও রয়েছে আইনি মারপ্যাঁচ। মার্কিন আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের শুল্ক সর্বোচ্চ ১৫০ দিনের বেশি কার্যকর রাখা যায় না। আন্তর্জাতিক মহলের ধারণা, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকেই এই নতুন ১০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে।এই আইনি টানাপোড়েনের মধ্যেও ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য সমঝোতা অপরিবর্তিত থাকছে। তাঁর মতে, মোদী এক ‘মহান’ নেতা এবং ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক চুক্তি হয়েছে তা অত্যন্ত ‘ন্যায্য’। ফলে আদালতের এই রায়ে বিশ্ব বাণিজ্য রাজনীতিতে তোলপাড় হলেও ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কে এখনই কোনও বড় নেতিবাচক প্রভাব পড়ছে না বলেই মনে করা হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার