মাটিয়া: রাতের অন্ধকারে ফের বেপরোয়া মাটির ট্রলির বলি দুই যুবক। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ মাটিয়া থানার রাজাপুর এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শামীম মণ্ডল (১৮) ও পার্থ দাস (১৮) নামে দুই তরুণ। এই ঘটনার প্রতিবাদে এবং এলাকায় ‘মাটি মাফিয়া’দের দৌরাত্ম্য বন্ধের দাবিতে শনিবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় রাজাপুর এলাকা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ওই দুই যুবক মোটরসাইকেলে করে চাঁপাপুকুর রোড ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাজাপুর এলাকায় একটি মাটি বোঝাই ট্রলির সাথে তাঁদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মাটির ট্রলিটি তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এলাকাবাসীর অভিযোগ, সূর্য ডুবলেই এলাকায় শুরু হয় বেআইনি মাটির ট্রলির তাণ্ডব। ট্রলি থেকে রাস্তায় মাটি পড়ে যেমন পিচ্ছিল হয়ে থাকে, তেমনই চালকদের বেপরোয়া গতি প্রাণ সংশয় তৈরি করে সাধারণ মানুষের। প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে সরব হয়েছেন স্থানীয়রা।
শনিবার সকাল থেকে মৃতদের পরিবার ও প্রতিবেশীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, অবিলম্বে এলাকায় মাটির গাড়ির দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং দোষী চালকদের শাস্তি দিতে হবে। খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন