Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক! লালকেল্লা-সহ পর্যটনকেন্দ্রে হাই অ্যালার্ট, তটস্থ গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক! লালকেল্লা-সহ পর্যটনকেন্দ্রে হাই অ্যালার্ট, তটস্থ গোয়েন্দারা

নয়াদিল্লি: ফের নাশকতার কালো মেঘ দেশের রাজধানীতে। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা দিল্লির একাধিক জনবহুল এলাকা ও ধর্মস্থানে হামলা চালাতে পারে— কেন্দ্রীয় গোয়েন্দাদের এমন গোপন রিপোর্টের পরেই দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। নাশকতার আশঙ্কায় তটস্থ প্রশাসন।

গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা এবার আইইডি (IED) ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর ছক কষছে। বিশেষ করে লালকেল্লা এবং চাঁদনি চকের মতো ঘিঞ্জি এলাকা ও পর্যটনকেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। চলতি মাসের ৬ তারিখ পাকিস্তানে এক মসজিদে আইএসের (IS) রক্তক্ষয়ী হামলার বদলা নিতেই লস্কর এই নাশকতার পরিকল্পনা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


দিল্লির স্মৃতিতে এখনও দগদগে গত নভেম্বরের সেই ভয়াবহ স্মৃতি। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। সেই ঘটনার তদন্তে উঠে এসেছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসকের নাম এবং উদ্ধার হয়েছিল প্রচুর বিস্ফোরক। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলি।


পুরোনো দিল্লির অলিগলিতে চলছে চিরুনি তল্লাশি। নাকা চেকিংয়ের মাধ্যমে প্রতিটি গাড়ি পরীক্ষা করা হচ্ছে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে দিল্লির গুরুত্বপূর্ণ ধর্মস্থানগুলিতে। গোয়েন্দাদের কড়া নির্দেশ— সামান্যতম সন্দেহজনক কিছু দেখলেই যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক! লালকেল্লা-সহ পর্যটনকেন্দ্রে হাই অ্যালার্ট, তটস্থ গোয়েন্দারা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: ফের নাশকতার কালো মেঘ দেশের রাজধানীতে। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা দিল্লির একাধিক জনবহুল এলাকা ও ধর্মস্থানে হামলা চালাতে পারে— কেন্দ্রীয় গোয়েন্দাদের এমন গোপন রিপোর্টের পরেই দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। নাশকতার আশঙ্কায় তটস্থ প্রশাসন।গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা এবার আইইডি (IED) ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর ছক কষছে। বিশেষ করে লালকেল্লা এবং চাঁদনি চকের মতো ঘিঞ্জি এলাকা ও পর্যটনকেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। চলতি মাসের ৬ তারিখ পাকিস্তানে এক মসজিদে আইএসের (IS) রক্তক্ষয়ী হামলার বদলা নিতেই লস্কর এই নাশকতার পরিকল্পনা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।দিল্লির স্মৃতিতে এখনও দগদগে গত নভেম্বরের সেই ভয়াবহ স্মৃতি। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। সেই ঘটনার তদন্তে উঠে এসেছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসকের নাম এবং উদ্ধার হয়েছিল প্রচুর বিস্ফোরক। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলি।পুরোনো দিল্লির অলিগলিতে চলছে চিরুনি তল্লাশি। নাকা চেকিংয়ের মাধ্যমে প্রতিটি গাড়ি পরীক্ষা করা হচ্ছে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে দিল্লির গুরুত্বপূর্ণ ধর্মস্থানগুলিতে। গোয়েন্দাদের কড়া নির্দেশ— সামান্যতম সন্দেহজনক কিছু দেখলেই যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার