Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'সহবাস', গ্রেফতার CRPF জওয়ান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'সহবাস', গ্রেফতার CRPF জওয়ান

হাওড়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করল হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃত জওয়ানের নাম শুভজিৎ বর্মন। শনিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগাছা এলাকার এক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় শুভজিতের। আলাপ গড়ায় প্রেমে। অভিযোগ, সম্পর্কের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে শুভজিৎ ওই মহিলাকে বিভিন্ন সময়ে একাধিক হোটেলে নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।


নির্যাতিতার দাবি, দীর্ঘ সময় সম্পর্কের পর সম্প্রতি শুভজিৎ তাঁকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাঁকে বিয়ে করতে পারবেন না। এরপরই ওই তরুণী জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী আরও জানান, বিয়ে করতে অস্বীকার করার পরও শুভজিৎ তাঁকে সম্পর্ক বজায় রাখার জন্য ক্রমাগত জোরাজুরি করতে থাকেন। অভিযোগ পাওয়ার পরই জগাছা থানার পুলিশ তদন্তে নামে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত জওয়ান শুভজিৎ বর্মনকে গ্রেফতার করে। 

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'সহবাস', গ্রেফতার CRPF জওয়ান

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
হাওড়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করল হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃত জওয়ানের নাম শুভজিৎ বর্মন। শনিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগাছা এলাকার এক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় শুভজিতের। আলাপ গড়ায় প্রেমে। অভিযোগ, সম্পর্কের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে শুভজিৎ ওই মহিলাকে বিভিন্ন সময়ে একাধিক হোটেলে নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।নির্যাতিতার দাবি, দীর্ঘ সময় সম্পর্কের পর সম্প্রতি শুভজিৎ তাঁকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাঁকে বিয়ে করতে পারবেন না। এরপরই ওই তরুণী জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী আরও জানান, বিয়ে করতে অস্বীকার করার পরও শুভজিৎ তাঁকে সম্পর্ক বজায় রাখার জন্য ক্রমাগত জোরাজুরি করতে থাকেন। অভিযোগ পাওয়ার পরই জগাছা থানার পুলিশ তদন্তে নামে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত জওয়ান শুভজিৎ বর্মনকে গ্রেফতার করে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার