Hidden Stories (বাংলা)
সর্বশেষ

একুশের মঞ্চে বঙ্গসম্মান ঘোষণা: ‘বঙ্গবিভূষণ’ পাচ্ছেন নচিকেতা-লোপামুদ্রা-শ্রীজাত, ‘বঙ্গভূষণ’ পরমব্রতকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
একুশের মঞ্চে বঙ্গসম্মান ঘোষণা: ‘বঙ্গবিভূষণ’ পাচ্ছেন নচিকেতা-লোপামুদ্রা-শ্রীজাত, ‘বঙ্গভূষণ’ পরমব্রতকে

কলকাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পুণ্য লগ্নে শিল্প-সংস্কৃতির জগতের নক্ষত্রদের সম্মানিত করল রাজ্য সরকার। শনিবার দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান থেকে ২০২৬ সালের ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ প্রাপকদের তালিকা প্রকাশ করল তথ্য ও সংস্কৃতি বিভাগ। এবছর চলচ্চিত্রের আঙিনায় বিশেষ অবদানের জন্য রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। 


এছাড়া, গানের জগতে অসামান্য অবদানের জন্য এবছর রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ পাচ্ছেন একঝাঁক জনপ্রিয় শিল্পী। এই তালিকায় রয়েছেন - নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী। সঙ্গীতের পাশাপাশি শিল্পকলার অন্যান্য শাখাতেও এই সম্মান প্রদান করা হচ্ছে। প্রবীণ চিত্রশিল্পী গণেশ হালুই এবং বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কেও বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে।


পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি এবছর বঙ্গভূষণ পাচ্ছেন একঝাঁক বিশিষ্ট সঙ্গীতশিল্পী। তালিকায় নাম রয়েছে - মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সী, কার্তিক দাস বাউলের। 


রাজ্যের এই সর্বোচ্চ সম্মান পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিল্পীরা। পরমব্রত চট্টোপাধ্যায় জানান, "আমি আদ্যোপান্ত বিশ্ব নাগরিক হলেও আমার প্রাথমিক পরিচয় আমি বাঙালি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই সম্মান পেয়ে আমি আপ্লুত।"


অন্যদিকে, লোপামুদ্রা মিত্র বলেন, "রাজ্যের সর্বোচ্চ সম্মান পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। ভাষা দিবসের দিনে এই প্রাপ্তি বিশেষ তাৎপর্যপূর্ণ।" জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ইমন চক্রবর্তীও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "রাজ্যের শ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্য আমি দিদির কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।"

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


একুশের মঞ্চে বঙ্গসম্মান ঘোষণা: ‘বঙ্গবিভূষণ’ পাচ্ছেন নচিকেতা-লোপামুদ্রা-শ্রীজাত, ‘বঙ্গভূষণ’ পরমব্রতকে

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পুণ্য লগ্নে শিল্প-সংস্কৃতির জগতের নক্ষত্রদের সম্মানিত করল রাজ্য সরকার। শনিবার দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান থেকে ২০২৬ সালের ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ প্রাপকদের তালিকা প্রকাশ করল তথ্য ও সংস্কৃতি বিভাগ। এবছর চলচ্চিত্রের আঙিনায় বিশেষ অবদানের জন্য রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া, গানের জগতে অসামান্য অবদানের জন্য এবছর রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ পাচ্ছেন একঝাঁক জনপ্রিয় শিল্পী। এই তালিকায় রয়েছেন - নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী। সঙ্গীতের পাশাপাশি শিল্পকলার অন্যান্য শাখাতেও এই সম্মান প্রদান করা হচ্ছে। প্রবীণ চিত্রশিল্পী গণেশ হালুই এবং বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কেও বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে।পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি এবছর বঙ্গভূষণ পাচ্ছেন একঝাঁক বিশিষ্ট সঙ্গীতশিল্পী। তালিকায় নাম রয়েছে - মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সী, কার্তিক দাস বাউলের। রাজ্যের এই সর্বোচ্চ সম্মান পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিল্পীরা। পরমব্রত চট্টোপাধ্যায় জানান, "আমি আদ্যোপান্ত বিশ্ব নাগরিক হলেও আমার প্রাথমিক পরিচয় আমি বাঙালি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই সম্মান পেয়ে আমি আপ্লুত।"অন্যদিকে, লোপামুদ্রা মিত্র বলেন, "রাজ্যের সর্বোচ্চ সম্মান পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। ভাষা দিবসের দিনে এই প্রাপ্তি বিশেষ তাৎপর্যপূর্ণ।" জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ইমন চক্রবর্তীও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "রাজ্যের শ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্য আমি দিদির কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।"

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার