Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নাশকতার বড় ছক বানচাল! বাংলা ও তামিলনাড়ু থেকে গ্রেফতার ৮ লস্কর-আইএসআই ঘনিষ্ঠ জঙ্গি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
নাশকতার বড় ছক বানচাল! বাংলা ও তামিলনাড়ু থেকে গ্রেফতার ৮ লস্কর-আইএসআই ঘনিষ্ঠ জঙ্গি

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে বড়সড় নাশকতার নীল নকশা ফাঁস করল পুলিশ। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) এবং বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মদতে পুষ্ট একটি মডিউলের ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২ জন এরাজ্যে (পশ্চিমবঙ্গ) আত্মগোপন করেছিল এবং বাকি ৬ জনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করেছে পুলিশ।


তদন্তকারী দল সূত্রে খবর, ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। তারা প্রত্যেকেই নিজেদের পরিচয় লুকিয়ে এদেশের জাল আধার কার্ড ব্যবহার করছিল। পশ্চিমবঙ্গ থেকে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তারা এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। বাকি ৬ জনকে তামিলনাড়ুর তিরুপুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম— মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ এবং মহম্মদ উজ্জ্বল।


বেশ কিছুদিন ধরে দিল্লি ও সংলগ্ন এলাকায় কাশ্মীর ইস্যুতে বিতর্কিত ও উসকানিমূলক পোস্টার এবং সোশ্যাল মিডিয়ায় নাশকতার হুমকি আসছিল। সেই অনলাইন কার্যক্রমের সূত্র ধরে তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ সেল। তদন্তকারীরা জানতে পারেন, বিদেশি কোনো হ্যান্ডলারের নির্দেশে ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল এরা।


অভিযানের সময় ধৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই সিম কার্ডগুলি মূলত নিজেদের মধ্যে গোপন যোগাযোগ ও হামলার ছক চূড়ান্ত করার জন্য ব্যবহার করা হতো। বর্তমানে ধৃতদের দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। এই চক্রের পেছনে আর কোনো প্রভাবশালী বা স্লিপার সেল যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

বিষয় : internalsecurity terroroperation tamilnadu terroristattack isis safecountry

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নাশকতার বড় ছক বানচাল! বাংলা ও তামিলনাড়ু থেকে গ্রেফতার ৮ লস্কর-আইএসআই ঘনিষ্ঠ জঙ্গি

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে বড়সড় নাশকতার নীল নকশা ফাঁস করল পুলিশ। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) এবং বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মদতে পুষ্ট একটি মডিউলের ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২ জন এরাজ্যে (পশ্চিমবঙ্গ) আত্মগোপন করেছিল এবং বাকি ৬ জনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করেছে পুলিশ।তদন্তকারী দল সূত্রে খবর, ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। তারা প্রত্যেকেই নিজেদের পরিচয় লুকিয়ে এদেশের জাল আধার কার্ড ব্যবহার করছিল। পশ্চিমবঙ্গ থেকে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তারা এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। বাকি ৬ জনকে তামিলনাড়ুর তিরুপুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম— মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ এবং মহম্মদ উজ্জ্বল।বেশ কিছুদিন ধরে দিল্লি ও সংলগ্ন এলাকায় কাশ্মীর ইস্যুতে বিতর্কিত ও উসকানিমূলক পোস্টার এবং সোশ্যাল মিডিয়ায় নাশকতার হুমকি আসছিল। সেই অনলাইন কার্যক্রমের সূত্র ধরে তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ সেল। তদন্তকারীরা জানতে পারেন, বিদেশি কোনো হ্যান্ডলারের নির্দেশে ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল এরা।অভিযানের সময় ধৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই সিম কার্ডগুলি মূলত নিজেদের মধ্যে গোপন যোগাযোগ ও হামলার ছক চূড়ান্ত করার জন্য ব্যবহার করা হতো। বর্তমানে ধৃতদের দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। এই চক্রের পেছনে আর কোনো প্রভাবশালী বা স্লিপার সেল যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার