Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সতর্ক হোন পড়ুয়ারা! দেশে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিশ দিল ইউজিসি, তালিকায় কলকাতার ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
সতর্ক হোন পড়ুয়ারা! দেশে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিশ দিল ইউজিসি, তালিকায় কলকাতার ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে উচ্চশিক্ষার নামে গজিয়ে ওঠা জাল শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা রুখতে বড়সড় পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। দেশের ১২টি রাজ্য থেকে আরও ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মেলায় সেগুলির তালিকা প্রকাশ করে পড়ুয়া ও অভিভাবকদের সতর্কবার্তা দিয়েছে কমিশন। ইউজিসি স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর কোনও বৈধ ডিগ্রি প্রদানের অধিকার নেই এবং এখান থেকে প্রাপ্ত শংসাপত্র চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রাহ্য হবে না।



উদ্বেগের বিষয় হলো, গত দুই বছরে দেশে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। ইউজিসির প্রকাশিত এই তালিকার শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে ১২টি জাল বিশ্ববিদ্যালয় শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। তালিকায় পশ্চিমবঙ্গেরও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। কলকাতার সেই দুটি প্রতিষ্ঠান হলো— ১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন এবং ২. ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। ইউজিসি জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃতিপ্রাপ্ত নয়।


পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এবং পুদুচেরিতে দুটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় পাওয়া গেছে। এছাড়া হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড ও অরুণাচল প্রদেশেও একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিশ মিলেছে। শিক্ষাবিদদের মতে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে এবং পড়ুয়াদের আর্থিক ও ভবিষ্যতের ক্ষতি করছে। ভর্তির আগে প্রতিটি পড়ুয়াকে ইউজিসি অনুমোদিত তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : fake education system university educational impact UGC

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সতর্ক হোন পড়ুয়ারা! দেশে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিশ দিল ইউজিসি, তালিকায় কলকাতার ২ প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে উচ্চশিক্ষার নামে গজিয়ে ওঠা জাল শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা রুখতে বড়সড় পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। দেশের ১২টি রাজ্য থেকে আরও ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মেলায় সেগুলির তালিকা প্রকাশ করে পড়ুয়া ও অভিভাবকদের সতর্কবার্তা দিয়েছে কমিশন। ইউজিসি স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর কোনও বৈধ ডিগ্রি প্রদানের অধিকার নেই এবং এখান থেকে প্রাপ্ত শংসাপত্র চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রাহ্য হবে না।উদ্বেগের বিষয় হলো, গত দুই বছরে দেশে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। ইউজিসির প্রকাশিত এই তালিকার শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে ১২টি জাল বিশ্ববিদ্যালয় শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। তালিকায় পশ্চিমবঙ্গেরও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। কলকাতার সেই দুটি প্রতিষ্ঠান হলো— ১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন এবং ২. ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। ইউজিসি জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃতিপ্রাপ্ত নয়।পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এবং পুদুচেরিতে দুটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় পাওয়া গেছে। এছাড়া হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড ও অরুণাচল প্রদেশেও একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিশ মিলেছে। শিক্ষাবিদদের মতে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে এবং পড়ুয়াদের আর্থিক ও ভবিষ্যতের ক্ষতি করছে। ভর্তির আগে প্রতিটি পড়ুয়াকে ইউজিসি অনুমোদিত তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার