Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের সকালে সমবায় নির্বাচন বাতিল! ক্ষুব্ধ সিপিআইএমের পথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের সকালে সমবায় নির্বাচন বাতিল! ক্ষুব্ধ সিপিআইএমের পথ অবরোধ

রানীনগর: রবিবার শেখপাড়া বাবুলতলী সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পর্যাপ্ত পুলিশ বাহিনী দেওয়া সম্ভব নয়— প্রশাসনের তরফে এই যুক্তি দিয়ে নির্বাচন বাতিল করার সিদ্ধান্ত নিতেই ফুঁসে ওঠেন বাম কর্মী-সমর্থকরা। এর প্রতিবাদে শেখপাড়া-ইসলামপুর সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা।


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল থেকেই সমবায় নির্বাচনের প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় পুলিশ ফোর্স না থাকায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন সিপিআইএমের কর্মী ও সমর্থকরা। সকাল সাড়ে দশটা নাগাদ সমবায় সমিতির মূল গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।


সমিতির গেট আগলে রাখার পাশাপাশি বিক্ষোভকারীরা শেখপাড়া-ইসলামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন। দলীয় পতাকা হাতে নিয়ে চলে স্লোগান। এর ফলে রাস্তার দুই প্রান্তে ছোট-বড় বহু যানবাহন আটকে পড়ে। মাঝরাস্তায় সার সার গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে পথচলতি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী।


ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চালায়। প্রশাসনের তরফে দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়া হলে প্রায় দশ মিনিট পর অবরোধ তুলে নেন সিপিআইএম কর্মীরা। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও সমবায় নির্বাচন ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে। বাম নেতৃত্বের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।

বিষয় : West Bengal murshidabad SAMITI ELECTION SHEIKHPARA COOPERATIVE ELECTION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের সকালে সমবায় নির্বাচন বাতিল! ক্ষুব্ধ সিপিআইএমের পথ অবরোধ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রানীনগর: রবিবার শেখপাড়া বাবুলতলী সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পর্যাপ্ত পুলিশ বাহিনী দেওয়া সম্ভব নয়— প্রশাসনের তরফে এই যুক্তি দিয়ে নির্বাচন বাতিল করার সিদ্ধান্ত নিতেই ফুঁসে ওঠেন বাম কর্মী-সমর্থকরা। এর প্রতিবাদে শেখপাড়া-ইসলামপুর সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল থেকেই সমবায় নির্বাচনের প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় পুলিশ ফোর্স না থাকায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন সিপিআইএমের কর্মী ও সমর্থকরা। সকাল সাড়ে দশটা নাগাদ সমবায় সমিতির মূল গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।সমিতির গেট আগলে রাখার পাশাপাশি বিক্ষোভকারীরা শেখপাড়া-ইসলামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন। দলীয় পতাকা হাতে নিয়ে চলে স্লোগান। এর ফলে রাস্তার দুই প্রান্তে ছোট-বড় বহু যানবাহন আটকে পড়ে। মাঝরাস্তায় সার সার গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে পথচলতি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চালায়। প্রশাসনের তরফে দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়া হলে প্রায় দশ মিনিট পর অবরোধ তুলে নেন সিপিআইএম কর্মীরা। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও সমবায় নির্বাচন ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে। বাম নেতৃত্বের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার