Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গতির জমানায় ভারত! প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে মীরাটে দেশের দ্রুততম মেট্রোর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
গতির জমানায় ভারত! প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে মীরাটে দেশের দ্রুততম মেট্রোর যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: ভারতের পরিবহন ব্যবস্থায় এক নতুন ইতিহাস রচিত হলো। উত্তরপ্রদেশের মীরাটে দেশের দ্রুততম মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শতাব্দীনগর স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে তিনি মীরাট মেট্রো এবং ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মীরাট 'নমো ভারত' (RRTS) করিডরের শুভ সূচনা করেন। উচ্চগতির এই ট্রেন চলাচলের ফলে দিল্লি ও মীরাটের মধ্যে যাতায়াতের সময় এক ঘণ্টারও নিচে নেমে এল।


২৩ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো পথে রয়েছে মোট ১৩টি স্টেশন। এর মধ্যে ৯টি এলিভেটেড, ৩টি ভূগর্ভস্থ এবং ১টি মাটিতে অবস্থিত। মীরাট মেট্রোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিমি হলেও, এটি মূলত ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ছুটবে। ফলে মাত্র ৩০ মিনিটেই ২১ কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব হবে। অফিস টাইমে প্রতি ৫ থেকে ১০ মিনিট অন্তর এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।


মীরাট মেট্রোর পাশাপাশি এদিন ৮২ কিমি দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মীরাট করিডরটিও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এটি দেশের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম, যা দিল্লির সরাই কালে খান থেকে উত্তরপ্রদেশের মোদিপুরম পর্যন্ত বিস্তৃত। এই করিডরের 'নমো ভারত' ট্রেনগুলির ডিজাইন স্পিড ঘণ্টায় ১৮০ কিমি হলেও সাধারণ যাতায়াতে গতি থাকবে ঘণ্টায় ১৬০ কিমি। গাজিয়াবাদ, মোদিনগর এবং মীরাটের মতো শহরগুলিকে দিল্লির সঙ্গে জুড়ে দেবে এই পরিষেবা।


শনিবার-সহ সপ্তাহের কাজের দিন: সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।

রবিবার: সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।


পরিবেশবান্ধব ও দ্রুতগামী এই গণপরিবহন ব্যবস্থা চালু হওয়ার ফলে দিল্লির পার্শ্ববর্তী শহরগুলির যাতায়াতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : UTTARPRADESH TRANSPOTAIONREVOLUTION FASTESTMETRO

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গতির জমানায় ভারত! প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে মীরাটে দেশের দ্রুততম মেট্রোর যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: ভারতের পরিবহন ব্যবস্থায় এক নতুন ইতিহাস রচিত হলো। উত্তরপ্রদেশের মীরাটে দেশের দ্রুততম মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শতাব্দীনগর স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে তিনি মীরাট মেট্রো এবং ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মীরাট 'নমো ভারত' (RRTS) করিডরের শুভ সূচনা করেন। উচ্চগতির এই ট্রেন চলাচলের ফলে দিল্লি ও মীরাটের মধ্যে যাতায়াতের সময় এক ঘণ্টারও নিচে নেমে এল।২৩ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো পথে রয়েছে মোট ১৩টি স্টেশন। এর মধ্যে ৯টি এলিভেটেড, ৩টি ভূগর্ভস্থ এবং ১টি মাটিতে অবস্থিত। মীরাট মেট্রোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিমি হলেও, এটি মূলত ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ছুটবে। ফলে মাত্র ৩০ মিনিটেই ২১ কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব হবে। অফিস টাইমে প্রতি ৫ থেকে ১০ মিনিট অন্তর এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।মীরাট মেট্রোর পাশাপাশি এদিন ৮২ কিমি দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মীরাট করিডরটিও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এটি দেশের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম, যা দিল্লির সরাই কালে খান থেকে উত্তরপ্রদেশের মোদিপুরম পর্যন্ত বিস্তৃত। এই করিডরের 'নমো ভারত' ট্রেনগুলির ডিজাইন স্পিড ঘণ্টায় ১৮০ কিমি হলেও সাধারণ যাতায়াতে গতি থাকবে ঘণ্টায় ১৬০ কিমি। গাজিয়াবাদ, মোদিনগর এবং মীরাটের মতো শহরগুলিকে দিল্লির সঙ্গে জুড়ে দেবে এই পরিষেবা।শনিবার-সহ সপ্তাহের কাজের দিন: সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।রবিবার: সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।পরিবেশবান্ধব ও দ্রুতগামী এই গণপরিবহন ব্যবস্থা চালু হওয়ার ফলে দিল্লির পার্শ্ববর্তী শহরগুলির যাতায়াতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার